এইমাত্র
  • হাসপাতাল থেকে দালাল চক্র নির্মূল করা হবে: স্বাস্থ্যসচিব
  • চার সপ্তাহ সময় বেঁধে দেয়া ট্রাম্পই এখন বলছেন ‘যুদ্ধ’ দীর্ঘস্থায়ী হবে
  • উত্তরায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ ১০ জন দগ্ধ
  • সেনাবাহিনীর নার্সিং সার্ভিসে নিয়োগ, বিবাহিতরাও পাচ্ছেন সুযোগ
  • হরমুজ প্রণালি দিয়ে তেল-গ্যাসবাহী জাহাজ চলাচল নিয়ে ইরান-চীন আলোচনা
  • ইরানের পর কিউবা এখন ‘সময়ের ব্যাপার মাত্র’: ট্রাম্প
  • বাহরাইনে হোটেলে ড্রোন হামলা, মার্কিন সেনারা সেখানে ছিলেন ধারণা করা হচ্ছে
  • সৌদি আরবকে ধন্যবাদ দিলেন ইরানের রাষ্ট্রদূত
  • জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা করল আইনজীবি স্বামী
  • আইভী ও বদির জামিন স্থগিত
  • আজ শনিবার, ২২ ফাল্গুন, ১৪৩২ | ৭ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    আগামী বছর শেষ হবে কাঁচপুর বাস টার্মিনালের কাজ: তাপস

    সুমন মিয়া, নারায়ণগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৬ ডিসেম্বর ২০২৩, ১১:১৩ পিএম
    সুমন মিয়া, নারায়ণগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৬ ডিসেম্বর ২০২৩, ১১:১৩ পিএম

    আগামী বছর শেষ হবে কাঁচপুর বাস টার্মিনালের কাজ: তাপস

    সুমন মিয়া, নারায়ণগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৬ ডিসেম্বর ২০২৩, ১১:১৩ পিএম

    ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, নারায়ণগঞ্জের কাঁচপুরে ঢাকা নগর আন্তজেলা বাস টার্মিনালের নির্মাণ কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। আশা করি, আগামী বছরের মাঝামাঝি সময়ে এটি শেষ হবে।

    বুধবার (৬ ডিসেম্বর) সকালে টার্মিনালটির নির্মাণকাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

    মেয়র তাপস বলেন, এরই মধ্যে মাটি ভরাটসহ প্রকল্পটির ৫০ শতাংশ কাজ শেষ হয়েছে। বাকি কাজগুলো নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হবে।

    পর্যায়ক্রমে টার্মিনালের চারপাশে সীমানা প্রাচীর ও বাস পার্কিংয়ের ডিপোসহ অন্যান্য অবকাঠামোর নির্মাণকাজ করা হবে। টার্মিনালটি চালু হলে এখান থেকেই চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৬ জেলার বাস নির্বিঘ্নে চলাচল করবে। ফলে রাজধানীর যানজট নিরসনসহ যাত্রী সেবার মানোন্নতও হবে। যানজটের ভোগান্তি থেকে রেহাই পাবেন ঢাকা ও আশপাশের এলাকার বাসিন্দারা। সায়েদাবাদ হয়ে উঠবে আন্তঃনগর বাস টার্মিনাল। একেও সংস্কার করে আধুনিকায়নের কথা জানান ঢাকা দক্ষিণ সিটি মেয়র।

    টার্মিনাল পরিদর্শনে এসে নির্মাণকাজের অগ্রগতি সম্পর্কে জানতে সড়ক বিভাগসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গেও মতবিনিময় করেন তিনি।

    এর আগে ৯ আগস্ট কাঁচপুরে টার্মিনালটির নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন ঢাকা দক্ষিণের মেয়র ফজলে নূর তাপস।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…