এইমাত্র
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    ঘুমন্ত ব্যক্তিকে কুপিয়ে হত্যা, অভিযোগের তীর স্ত্রী ও ছেলের বিরুদ্ধে

    মো. নজরুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট (ঝালকাঠি) প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৩৮ পিএম
    মো. নজরুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট (ঝালকাঠি) প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৩৮ পিএম

    ঘুমন্ত ব্যক্তিকে কুপিয়ে হত্যা, অভিযোগের তীর স্ত্রী ও ছেলের বিরুদ্ধে

    মো. নজরুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট (ঝালকাঠি) প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৩৮ পিএম

    ঝালকাঠির নলছিটিতে মো. খলিলুর রহমান হাওলাদার (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা করেছে। পুলিশ ধারণা করছে‌, ছেলে ও স্ত্রীর হাতে খুন হয়েছেন খলিলুর রহমান। শনিবার রাতের কোনো এক সময় তার বসতঘরের ভেতর এ ঘটনা ঘটে।

    নিহত খলিলুর রহমান উপজেলার দক্ষিণ রানাপাশা গ্রামের মৃত হামিজ উদ্দিন হাওলাদারের ছেলে।

    স্থানীয়রা জানায়, শনিবার রাত ১১টার দিকে রাতের খাবার খেয়ে খলিলুর রহমান তার স্ত্রী ছালেহা বেগম ৪৫ ও ছেলে রমজানকে (১৬) সঙ্গে নিয়ে তার বসতঘরের একটি কক্ষে ঘুমিয়ে ছিলেন। পরে রাত ২টার দিকে তার স্ত্রী ছালেহা বেগম গোঙানির শব্দ পেয়ে ঘুম থেকে জেগে তার স্বামীকে রক্তমাখা অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দেন। প্রতিবেশীরা ছুটে এসে খলিলুর রহমানকে বরিশাল শেবাচিমে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    ঘটনার পর থেকে নিহতের ছেলে রমজান হাওলাদারকে বাড়িতে পাওয়া যাচ্ছে না। তবে পুলিশ প্রাথমিকভাবে ধারনা করেন ছেলে ও স্ত্রীর হাতে এ খুনের ঘটনা ঘটতে পারে । তবে হত্যার রহস্য উদঘাটন করতে পুলিশ ঘটনাস্থলে আছে।

    নলছিটি থানার ওসি মো. মুরাদ আলী জানান, পারিবারিক কলহের জেরে স্ত্রী ও ছেলের হাতে খলিলুর রহমান নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের ছেলে ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…