এইমাত্র
  • নির্বাচনের ফলাফল ঘোষণার প্রক্রিয়া নিয়ে অসন্তুষ্ট জামায়াত
  • আলোচনায় থেকেও পরাজিত হলেন যারা
  • ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত ২টি
  • ছুটি শেষে যেদিন খুলবে শিক্ষাপ্রতিষ্ঠান
  • ‘সব আশঙ্কা কাটিয়ে ঈদের উৎসবের মতো নির্বাচনে অংশ নিয়েছেন জনগণ’
  • জুলাই সনদে যা যা সই করেছি, সব পূরণ করবো: মির্জা ফখরুল
  • তারেক রহমানকে শুভেচ্ছাবার্তা মার্কিন দূতাবাসের
  • ঢাকা-৯ আসনে জয়ী বিএনপির হাবিবুর রশিদ
  • রাজবাড়ী-১ আসনে বিজয়ী বিএনপির আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম
  • চাঁদপুর-১ আসনে বিএনপির এহছানুল হক মিলন বিজয়ী
  • আজ শুক্রবার, ৩০ মাঘ, ১৪৩২ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    হাইকোর্টের রায় বাস্তবায়ন ও ভূমিহীনদের পুণর্বাসনের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

    জাহিদ হোসাইন, সাতক্ষীরা প্রতিনিধি প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ১০:৪৩ পিএম
    জাহিদ হোসাইন, সাতক্ষীরা প্রতিনিধি প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ১০:৪৩ পিএম

    হাইকোর্টের রায় বাস্তবায়ন ও ভূমিহীনদের পুণর্বাসনের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

    জাহিদ হোসাইন, সাতক্ষীরা প্রতিনিধি প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ১০:৪৩ পিএম

    সাতক্ষীরার দেবহাটা উপজেলার খলিশাখালীতে ১৩২০ বিঘা খাস জমি সংক্রান্ত হাইকোর্টের রায় দ্রুত বাস্তবায়ন ও সকল খাস জমি ভূমিহীনদের মাঝে বন্টন এবং তাদের পুণর্বাসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 


    সোমবার(১৭ মার্চ) বেলা ১২ টায় সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির আয়োজনে শহীদ আব্দুর রাজ্জাক পার্কের সামনে সাতক্ষীরা টু আশাশুনি সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 


    মানববন্ধনে জেলা ভূমিহীন সমিতির সভাপতি কওছার আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাংগঠনিক সম্পাদক এড. আকবর আলী, সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সহ-সভাপতি  শেখ হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক জি এম রেজাউল করিম রেজা, জেলা জাসদের সাধারণ সম্পাদক অধ্যাপক  মো: ইদ্রিস আলী, জেলা নদী, বন ও পরিবেশ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মো: মফিজুর রহমান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক ডাক্তার মনসুর রহমান, স্বাস্থ্য কমিটির আহ্বায়ক আব্দুল্লাহ বিশ্বাস, লাবসা ভূমিহীন সমিতির সভাপতি শেখ রিয়াজুল ইসলাম, খলিশাখালি ভূমিহীন সমিতির সদস্য আব্দুল হালিম, জেলা ভূমিহীন সমিতির নেত্রী নাজমা আক্তার নদী, বাংলাদেশ জাতীয় ভূমিহীন পরিষদের সাধারণ সম্পাদক মীর আশিক ইকবাল বাপ্পি প্রমূখ। 


    মানববন্ধনে বক্তারা বলেন, সাতক্ষীরা দেবহাটার খলিশাখালীতে ভূমিহীনদের উপর বিভিন্ন সময় নির্যাতন করা হয়েছে।  তাদেরকে তাড়িয়ে দেয়া হয়েছে। অবিলম্বে ১৩২০ বিঘা খাস জমি সংক্রান্ত হাইকোর্টের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে এবং ভূমিহীনদের পুণর্বাসন করতে হবে। 


    এ সময় বক্তার আরো বলেন, অবিলম্বে এই রায় বাস্তবায়ন না হলে ঈদের পরে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। 


    মানববন্ধন শেষে একটি রেলি শহীদ আব্দুর রাজ্জাক পার্কের সামনে থেকে বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন ভূমিহীন নেতারা।


    এনআই



    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…