এইমাত্র
  • ৬ দিনে এলো ৬৩ কোটি ডলার রেমিট্যান্স
  • নতুন বাবরি মসজিদের জন্য একজন একাই দিচ্ছেন ৮০ কোটি টাকা
  • ৪ নারী পাচ্ছেন বেগম রোকেয়া পদক
  • নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনে কমিশন সম্পূর্ণ প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে জানালেন সিইসি
  • ইরানে ম্যারাথনে হিজাব লঙ্ঘনের অভিযোগে আয়োজক গ্রেফতার
  • সৌদিতে এক সপ্তাহে ১৯ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
  • ইসরায়েলের রাজনীতি থেকে কী সরে দাঁড়াচ্ছেন নেতানিয়াহু
  • পেঁয়াজ আমদানি শুরু, এক লাফে প্রতিকেজিতে দাম কমল ৩০ টাকা
  • দেশে চিকিৎসা নিয়েই সুস্থ হয়ে উঠতে পারেন খালেদা জিয়া: মেডিকেল বোর্ড
  • খালেদা জিয়ার সিটি স্ক্যান সম্পন্ন, রিপোর্ট নরমাল: মেডিকেল বোর্ড
  • আজ সোমবার, ২৪ অগ্রহায়ণ, ১৪৩২ | ৮ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    ফটিকছড়িতে ইট ভাটায় অভিযানে ৭ লাখ টাকা জরিমানা

    কামরুল হাসান, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ১১:২৩ পিএম
    কামরুল হাসান, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ১১:২৩ পিএম

    ফটিকছড়িতে ইট ভাটায় অভিযানে ৭ লাখ টাকা জরিমানা

    কামরুল হাসান, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ১১:২৩ পিএম

    চট্টগ্রাম ফটিকছড়িতে ইট প্রস্তুত করার প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এবং অন্যান্য অনিয়মের অভিযোগে তিনটি ব্রীকসকে ৭ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

    সোমবার (১৭ মার্চ) দুপুরে উপজেলার ভূজপুর এবং হারুয়ালছড়ি এলাকায় বাংলাবাজার ব্রিকস, ন্যাশনাল ব্রিকস ও ফটিকছড়ি ব্রীকস নামক তিনটি ইটভাটার বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হয়।

    পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো: মোজাম্মেল হক চৌধুরী।

    জানা যায়, ইট প্রস্তুত করার প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এবং অন্যান্য অনিয়মে পরিবেশ অধিদপ্তরের রিসার্চ অফিসার আশরাফ উদ্দিন ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর বিভিন্ন ধারায় অভিযোগ আনয়ন করলে দ্বায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরী বাংলাবাজার ব্রিকস এবং ন্যাশনাল ব্রিকসের মালিককে ২ লক্ষ টাকা করে ৪ লক্ষ টাকা এবং ফটিকছড়ি ব্রীকসের মালিককে ৩ লক্ষ টাকা সহ সর্বমোট ৭ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

    অভিযানের বিষয় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোজাম্মেল হক চৌধুরী বলেন জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…