এইমাত্র
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    জাতীয়

    ঢাকা-জয়দেবপুর-ঢাকা রুটে আন্তঃনগর ট্রেনের টিকিট ইস্যু বন্ধ

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ০৮:৪৬ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ০৮:৪৬ পিএম

    ঢাকা-জয়দেবপুর-ঢাকা রুটে আন্তঃনগর ট্রেনের টিকিট ইস্যু বন্ধ

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ০৮:৪৬ পিএম
    ছবি: সংগৃহীত

    ঈদুল ফিতর উপলক্ষ্যে টিকিটধারী যাত্রীদের ভ্রমণ সুবিধার্থে ঢাকা-জয়দেবপুর-ঢাকা রুটে আন্তঃজোনাল আন্তঃনগর ট্রেনের টিকিট ইস্যু বন্ধ রেখেছে বাংলাদেশ রেলওয়ে। ফলে যে-সব যাত্রী অন্য জেলার আন্তঃনগর ট্রেনে ঢাকা থেকে জয়দেবপুর ও জয়দেবপুর থেকে ঢাকা স্টেশনে ভ্রমণ করতেন, তারা ঈদের আগ পর্যন্ত ভ্রমণ করতে পারবেন না।

    যাত্রী সাধারণের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বাংলাদেশ রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে এতথ্য জানা যায়।

    কর্মপরিকল্পনায় বলা হয়, টিকিটধারী যাত্রীদের ভ্রমণের সুবিধার্থে ২৬ মার্চ থেকে জয়দেবপুর স্টেশন থেকে ঢাকামুখী এবং ঢাকা স্টেশন থেকে জয়দেবপুরমুখী আন্তঃজোনাল আন্তঃনগর ট্রেনে কোনো টিকিট ইস্যু করা হবে না। বিমানবন্দর স্টেশন থেকে ঢাকাগামী এবং ঢাকা স্টেশন থেকে বিমানবন্দরগামী আন্তঃনগর ট্রেনে কোনো টিকিট ইস্যু করা হবে না।

    এতে আরও বলা হয়, বিনা টিকিটের যাত্রী প্রতিরোধে ঢাকা, বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনাসহ সব বড় বড় স্টেশনে জিআরপি, আরএনবি, বিজিবি ও স্থানীয় পুলিশ এবং র‍্যাবের সহযোগিতায় টিকিট বিহীন যাত্রী স্টেশনে প্রবেশের প্রতিরোধে সার্বক্ষণিক প্রহরার ব্যবস্থা করা হয়েছে।

    নাশকতা প্রতিরোধে চলন্ত ট্রেনে, স্টেশনে বা রেললাইনে নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে আরএনবি, জিআরপি ও রেলওয়ে কর্মচারীদের কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। এছাড়া র‍্যাব, বিজিবি, স্থানীয় পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় সহযোগিতায় নাশকতাকারীদের কঠোরভাবে দমন করা হচ্ছে।

    এছাড়া ঈদ উপলক্ষ্যে ঈদের ১০ দিন আগে এবং ঈদের পরে ১০ দিন পর্যন্ত ট্রেনে সেলুনকার সংযোজন করা হবে না।

    এইচএ

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…