এইমাত্র
  • রাঙামাটিতে ট্রাক চাপায় নিহত ১
  • ‘পাকিস্তানের প্ররোচনায় বিশ্বকাপ বয়কট করেছে বাংলাদেশ’
  • কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত
  • নির্বাচন বানচাল করতে গুপ্ত হামলা চালানো হচ্ছে : মির্জা ফখরুল
  • উত্তরবঙ্গকে সৎ ভাই করে রাখা হয়েছে: জামায়াত আমির
  • ২৪ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়
  • বিপিএলের পর্দা নামছে আজ, শেষ হাসি হাসবে কারা?
  • সিদ্ধিরগঞ্জে অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে ছাই
  • লক্ষ্মীপুরে বিদেশী অস্ত্রসহ যুবক গ্রেফতার
  • ‎খাগড়াছড়িতে পৈত্রিক সম্পত্তি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ
  • আজ শুক্রবার, ১০ মাঘ, ১৪৩২ | ২৩ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    শিশু জুঁইকে ধর্ষণ ও শ্বাসরোধ করে হত্যা, গ্রেফতার ৫

    আব্দুল লতিফ রঞ্জু, পাবনা প্রতিনিধি প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ০৯:৪৯ পিএম
    আব্দুল লতিফ রঞ্জু, পাবনা প্রতিনিধি প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ০৯:৪৯ পিএম

    শিশু জুঁইকে ধর্ষণ ও শ্বাসরোধ করে হত্যা, গ্রেফতার ৫

    আব্দুল লতিফ রঞ্জু, পাবনা প্রতিনিধি প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ০৯:৪৯ পিএম

    পহেলা বৈশাখের দিন গাঁজা সেবন করা আর খারাপ মেয়ে নিয়ে এসে আনন্দ ফূর্তি করার পরিকল্পনা ছিল তাদের। কিন্তু টাকা জোগাড় করতে না পারায় একটি আম বাগানে বসে গাঁজা সেবন করে তারা।

    এ সময় সেখানে আম কুড়াতে গেলে সাত বছর বয়সী শিশু জুঁই। তাকে দেখে তাদের মনে পাশবিকতা জেগে ওঠে। শিশুটিকে ধরে নিয়ে যায় পাশের কলা বাগানে। 

    এরপর সবাই মিলে পালাক্রমে ধর্ষণের পর শিশুটিকে তার পড়নের প্যান্ট দিয়ে শ্বাসরোধে হত্যা করে। শুধু তাই নয়। লাশটি যাতে পুলিশ বা অন্য কেউ চিনতে না পারে সেজন্য অ্যাসিড জাতীয় তরল পদার্থ দিয়ে শিশুর মুখ পুড়িয়ে দেয়ার চেষ্টা করে।’

    পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমনই চাঞ্চল্যকর তথ্য দিয়েছে জুঁই হত্যার জড়িতরা। ইতিমধ্যে জুঁই হত্যা রহস্য উদঘাটন ও হত্যায় জড়িত থাকার অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    রবিবার (২০ এপ্রিল) দুপুরে পাবনার চাটমোহর থানায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের সামনে এক প্রেসব্রিফিং এসব তথ্য জানান থানার ওসি মনজুরুল আলম।

    গ্রেপ্তারকৃতরা হলেন, বড়াইগ্রাম উপজেলার গড়ফা গ্রামের সুলতান হোসেনের ছেলে সোহেল রানা (২৫), আয়নাল হকের ছেলে শেখ সাদি (১৬), দুলাল হোসেনের ছেলে শাকিব (১৬), দিয়ার গাড়ফা গরমাটি গ্রামের শাহীন আলমের ছেলে সিয়াম (১৩) ও চাটমোহর উপজেলার রামপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে আবদুল্লাহ (১৬)।

    প্রেসব্রিফিং এ চাটমোহর থানার ওসি জানান, গত ১৪ এপ্রিল পহেলা বৈশাখের দিন বিকেলে শিশু জুঁই তার দাদীর বাড়িতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। সেখান থেকে প্রতিবেশির আমবাগানে আম কুড়াতে যায় সে। সেখান থেকে নজড়ে পড়ে বখানে কিশোরদের। তাকে ভুলিয়ে পার্শ্ববর্তী কলা বাগানে নিয়ে ধর্ষণ ও শ্বাসরোধে হত্যা করে তারা। পরে মরদেহ যাতে কেউ চিনতে না পারে সেজন্য মুখে এসিড জাতীয় পদার্থ দিয়ে পুড়িয়ে দেয়ার চেষ্টা করে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত ৫ জনই জড়িত।

    ওসি আরো জানান, গ্রেপ্তারকৃতরা পহেলা বৈশাখের দিন গাঁজা সেবন করে খারাপ মেয়ে নিয়ে এসে আনন্দ ফূর্তি করার পরিকল্পনা করেছিল। কিন্তু টাকা জোগাড় করতে না পেরে তারা শিশু জুঁইকে পেয়ে তাকে ধরে নিয়ে পাশবিক নির্যাতন চালায়। ঘটনার পর বড়াইগ্রাম ও চাটমোহর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে অভিযুক্ত ৫ জনকে গ্রেপ্তার ও ঘটনার ক্লু উদঘাটন করতে সক্ষম হয়। পরে তাদের পাবনা আদালতে সোপর্দ করা হয়েছে।

    উল্লেখ্য গত ১৪ এপ্রিল বিকেলে দাদির কাছে যাবার কথা বলে বাড়ি থেকে বের হয় শিশু জুঁই। তারপর থেকে তার কোন খোঁজ পায়নি পরিবার। পরদিন ১৫ এপ্রিল বাড়ির পাশে একটি ভুট্টা ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত শিশুর মা বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে চাটমোহর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…