এইমাত্র
  • পবিত্র রমজানে গাজায় ইফতার ও ত্রাণ সহায়তা দেবে মাস্তুল ফাউন্ডেশন
  • লক্ষ্মীপুরে কিশোর আহতের ঘটনায় জামায়াত নেতাদের আসামি করে মামলা
  • মিঠামইনে ইয়াবাসহ আ.লীগ নেতার ছেলে আটক
  • ত্রিশাল উপজেলা যুবদলের নেতৃত্বে জুয়েল মন্ডলকে চান নেতাকর্মীরা
  • প্রথমবার এমপি হয়েই মন্ত্রীর দায়িত্বে টাঙ্গাইলের ফকির স্বপন
  • ফুটবলে সুশাসন ও সাফের হারানো গৌরব ফেরানোর অঙ্গীকার প্রতিমন্ত্রীর
  • সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • সচিবালয়ে এলেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যই কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
  • বাবা-মায়ের কবরে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা
  • আজ বুধবার, ৫ ফাল্গুন, ১৪৩২ | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    বিরামপুরে চার্জার চালকের মরদেহ উদ্ধার

    মো. নূর ইসলাম, দিনাজপুর (দক্ষিণ) প্রতিনিধি প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৬ পিএম
    মো. নূর ইসলাম, দিনাজপুর (দক্ষিণ) প্রতিনিধি প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৬ পিএম

    বিরামপুরে চার্জার চালকের মরদেহ উদ্ধার

    মো. নূর ইসলাম, দিনাজপুর (দক্ষিণ) প্রতিনিধি প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৬ পিএম


    দিনাজপুরের বিরামপুর উপজেলায় রাস্তার পাশ থেকে এক চার্জার চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


    বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার খানপুর ইউনিয়নের ধানজুড়ি ও সন্দলপুর গ্রামের মধ্যবর্তী পাকা রাস্তার পাশে বন বিভাগের জমিতে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা বিষয়টি বিরামপুর থানা পুলিশকে অবহিত করেন।


    নিহত ব্যক্তি বাবুল (৪৭), তিনি উপজেলার দিওড় ইউনিয়নের মাগুরাপাড়া গ্রামের মৃত কচির উদ্দিন মন্ডলের ছেলে। পেশায় তিনি আটো চার্জার চালক ছিলেন। জানা গেছে, তিনি পৌর শহরের বেগমপুর গ্রামে ঘরজামাই হিসেবে বসবাস করতেন।


    পুলিশ জানায়, নিহতের পরনে ছিল লুঙ্গি ও সাদা-কালো রঙের একটি সুইটার। তার এক পায়ে জুতা ছিল।


    বিরামপুর থানার তদন্ত ওসি মো. আতাউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি প্রস্তুতির প্রক্রিয়ায় রয়েছে।


    তিনি আরও জানান, নিহতের মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে।



    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…