এইমাত্র
  • কক্সবাজারে ৫৯৮ কেন্দ্রের মধ্যে ৩২৯ ঝুঁকিপূর্ণ, ভোটের আগে উদ্বেগ বাড়ছে
  • আজ থেকে টানা ৪ দিনের সরকারি ছুটি শুরু
  • রিটার্নিং কর্মকর্তার কাছে এসেছে প্রায় ৯ লাখ পোস্টাল ব্যালট
  • বিএনপি-জামায়াতের সরাসরি লড়াই, ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ সংখ্যালঘু ভোট
  • ভোটকেন্দ্রে বাদাম-বিস্কুট-কলা খাওয়াসহ যেসব কাজ করতে পারবে না পুলিশ
  • নির্বাচনী হাওয়ায় বদলে গেছে কক্সবাজার সমুদ্র সৈকত
  • ইতিবাচক সংস্কার ও পরিবর্তনের প্রশ্নে আমরা 'হ্যা' এর পক্ষে: আহমাদুল্লাহ
  • সাতকানিয়ার ছমদর পাড়া উচ্চ বিদ্যালয়ে ভোট দেবেন শাহজাহান চৌধুরী
  • আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি
  • এবার ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে রায় দিল মার্কিন আদালত
  • আজ বুধবার, ২৮ মাঘ, ১৪৩২ | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ভোলায় পুকুরের পানিতে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু

    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ০২:০৮ এএম
    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ০২:০৮ এএম

    ভোলায় পুকুরের পানিতে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু

    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ০২:০৮ এএম

    ভোলার দৌলতখানে পুকুরের পানিতে ডুবে একই বাড়ির ফাতেমা আক্তার কলি (৭) ও জুবাইদা আক্তার ধলি (৪) নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

    বুধবার (২৭ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চরখলিফা ইউনিয়নের দিদারুল্লাহ গ্রামের হজু পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে।

    ফাতেমা ওই বাড়ির মো. শাকিল মিয়ার মেয়ে এবং জুবাইদা একই বাড়ির মোহাম্মদ হোসেন মিয়ার মেয়ে। সম্পর্কে তারা দু'জন খালাতো বোন।

    স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার বিকেলে তারা দুজনে বাড়ির আঙিনায় খেলা করছিল। এরপর বেলা ৫টা থেকে তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করেন পরিবারের সদস্যরা। পরে রাত সাড়ে ১০টার দিকে বাড়ির পাশে পুকুরের পানিতে ফাতেমার লাশ ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। এর ২০ মিনিট পর একই জায়গায় ভেসে ওঠে জুবাইদার লাশও। ধারণা করা হচ্ছে, খেলা করার সময় অসাবধানতাবশত পুকুরের পানিতে ডুবে গিয়ে তাদের মৃত্যু হয়েছে।

    এদিকে শিশু দু'টির মৃত্যুর ঘটনায় শোকে মাতম করছে পরিবার ও স্বজনরা। এমন মর্মান্তিক মৃত্যু মেনে নিতে পারছেন না এলাকাবাসী।

    দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…