এইমাত্র
  • নির্বাচনি দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখালে ব্যবস্থা
  • পুরান ঢাকায় কারখানায় আগুন
  • গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ৩ জনের
  • দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীর হামলায় গুলিবিদ্ধ হয়ে নিহত ৭
  • অভিযানের আগে থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ ছিল ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রীর
  • সপ্তমবারের মতো উগান্ডার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মুসেভেনি
  • আঙুল উঁচিয়ে ‘শেষবার’ ম্যাজিস্ট্রেটকে সতর্ক করলেন রুমিন ফারহানা!
  • ইরানে সীমিত আকারে চালু হয়েছে মোবাইল নেটওয়ার্ক
  • ইসলামী আন্দোলনের জন্য জোটের দরজা খোলা: জামায়াত
  • এবার উগান্ডার প্রেসিডেন্ট প্রার্থীকে সামরিক হেলিকপ্টারে করে তুলে নেওয়ার অভিযোগ
  • আজ রবিবার, ৪ মাঘ, ১৪৩২ | ১৮ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    বেনাপোল বন্দর দিয়ে আরও ৪২০ টন চাল আমদানী

    মো. জামাল হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ০৬:৪৫ পিএম
    মো. জামাল হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ০৬:৪৫ পিএম

    বেনাপোল বন্দর দিয়ে আরও ৪২০ টন চাল আমদানী

    মো. জামাল হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ০৬:৪৫ পিএম

    যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে তৃতীয় চালানে ভারত থেকে আমদানি করা হলো আরও ৪২০ মেট্রিক টন চাল। এ নিয়ে ২৭টি ট্রাকে ৩ দিনে মোট ৯৪৫ মেট্রিক টন মোটা চাল আমদানি করা হয়েছে দেশে। বৃহস্পতিবার(২৮শে আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন।

    তিনি জানান, গত বৃহস্পতিবার (২১ আগস্ট) ৯টি ট্রাকে ৩১৫ মেট্রিক টন, রবিবার (২৪ আগস্ট) ৬টি ট্রাকে ২১০ মেট্রিক টন এবং বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যায় ১২ ট্রাকে ৪২০ মেট্রিক টন চাল বন্দরে প্রবেশ করেছে।

    আমদানিকারকরা জানান, দেশের বাজার স্থিতিশীল রাখতে সরকার ভারত থেকে মোটা চাল আমদানির উদ্যোগ নিয়েছে। এতে অভ্যন্তরীণ বাজারে চালের দাম কমে আসবে বলে আশা করা হচ্ছে।

    আমদানিকারক প্রতিষ্ঠান গনি এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী আব্দুস সামাদ বলেন, ‘গত বৃহস্পতিবার, রবিবার এবং বুধবার ৩ চালানে ২৭টি ট্রাকে ৯৪৫ মেট্রিক টন মোটা চাল আমদানি করেছি। চাল ছাড়করণের জন্য আমাদের পক্ষে সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স ভূঁইয়া এন্টারপ্রাইজ বেনাপোল কাস্টমস হাউজে সকল কার্যক্রম দেখাশুনা করছে। আরও চালবোঝাই ট্রাক বন্দরে প্রবেশের অপেক্ষায় রয়েছে।’

    বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন বলেন,‘ আমদানিকৃত চাল দ্রুত ছাড়করণের জন্য কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।’

    এর আগে, সর্বশেষ চলতি বছরের ১৫ এপ্রিল এই বন্দর দিয়ে চাল আমদানি হয়েছিল।

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…