এইমাত্র
  • হাসপাতাল থেকে দালাল চক্র নির্মূল করা হবে: স্বাস্থ্যসচিব
  • চার সপ্তাহ সময় বেঁধে দেয়া ট্রাম্পই এখন বলছেন ‘যুদ্ধ’ দীর্ঘস্থায়ী হবে
  • উত্তরায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ ১০ জন দগ্ধ
  • সেনাবাহিনীর নার্সিং সার্ভিসে নিয়োগ, বিবাহিতরাও পাচ্ছেন সুযোগ
  • হরমুজ প্রণালি দিয়ে তেল-গ্যাসবাহী জাহাজ চলাচল নিয়ে ইরান-চীন আলোচনা
  • ইরানের পর কিউবা এখন ‘সময়ের ব্যাপার মাত্র’: ট্রাম্প
  • বাহরাইনে হোটেলে ড্রোন হামলা, মার্কিন সেনারা সেখানে ছিলেন ধারণা করা হচ্ছে
  • সৌদি আরবকে ধন্যবাদ দিলেন ইরানের রাষ্ট্রদূত
  • জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা করল আইনজীবি স্বামী
  • আইভী ও বদির জামিন স্থগিত
  • আজ শনিবার, ২২ ফাল্গুন, ১৪৩২ | ৭ মার্চ, ২০২৬
    তথ্য-প্রযুক্তি

    রেডমির যে ফোন থেকে চার্জ করা যাবে অন্য ডিভাইস

    তথ্য-প্রযুক্তি ডেস্ক প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫, ০২:২৯ পিএম
    তথ্য-প্রযুক্তি ডেস্ক প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫, ০২:২৯ পিএম

    রেডমির যে ফোন থেকে চার্জ করা যাবে অন্য ডিভাইস

    তথ্য-প্রযুক্তি ডেস্ক প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫, ০২:২৯ পিএম
    সংগৃহীত ছবি

    স্মার্টফোনের জগতে এখন আলোচিত নাম রেডমি, এটি জনপ্রিয় স্মার্ট গ্যাজেট সংস্থা শাওমির সাব-ব্র্যান্ড। রেডমি মূলত বাজেট-বান্ধব স্মার্টফোন তৈরি করে থাকে। এছাড়াও এই সংস্থার স্মার্টফোনে আছে অসংখ্য সুবিধা।


    এবার যে ফোনটি বাজারে আনলো সেটিতে আছে রিভার্স চার্জিং সাপোর্ট। ফলে এই ফোনের সাহায্যে চার্জ দেওয়া যাবে অন্যান্য ডিভাইসেও। 


    ফোনটি হচ্ছে রেডমি ১৫ (৫জি) ফোন। এতে রয়েছে ৭০০০ এমএএইচের সিলিকন কার্বন ব্যাটারি। এর সঙ্গে রয়েছে ৩৩ ওয়াটের চার্জিং সাপোর্ট এবং ৮ ওয়াটের রিভার্স চার্জিং সাপোর্ট। ফোনের সাইডের অংশে ফিঙ্গারপ্রিন্ট সেনসর রয়েছে।


    এই ফোনে ৬.৯ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশনের ডিসপ্লে রয়েছে, যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। অ্যান্ড্রয়েড ১৫ আউট অফ দ্য বক্সের সাপোর্ট পাওয়া যাবে এই ফোনে। একাধিক এআই ফিচার রয়েছে রেডমি ১৫ (৫জি) ফোনে। তার মধ্যে গুগলের জেমিনি এবং সার্কেল টু সার্চ-এই দুই ফিচারও রয়েছে।


    এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬এস জেন ৩ প্রসেসর দেওয়া হয়েছে। এর সঙ্গে ৮ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ যুক্ত রয়েছে। ২ বছরের অপারেটিং সিস্টেমের আপগ্রেড এবং ৪ বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে রেডমি ১৫ ৫জি ফোনে।


    ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে এই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। ফোনের ডিসপ্লের উপর ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর রয়েছে।


    রেডমি ১৫ (৫জি) ফোন একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলা এবং পানিতে সহজে নষ্ট হবে না এই ফোন। ফরেস্টেড হোয়াইট, মিডনাইট ব্ল্যাক, স্যান্ডি পার্পেল-এই তিন রঙে এবং ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে ফোনটি।


    বর্তমানে ভারতের বাজারে ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৪ হাজার ৯৯৯ রুপি। এছাড়াও এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৫ হাজার ৯৯৯ রুপি। এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ১৬ হাজার ৯৯৯ রুপি।


    সূত্র: গিজমোর চায়না


    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…