এইমাত্র
  • হাসপাতাল থেকে দালাল চক্র নির্মূল করা হবে: স্বাস্থ্যসচিব
  • চার সপ্তাহ সময় বেঁধে দেয়া ট্রাম্পই এখন বলছেন ‘যুদ্ধ’ দীর্ঘস্থায়ী হবে
  • উত্তরায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ ১০ জন দগ্ধ
  • সেনাবাহিনীর নার্সিং সার্ভিসে নিয়োগ, বিবাহিতরাও পাচ্ছেন সুযোগ
  • হরমুজ প্রণালি দিয়ে তেল-গ্যাসবাহী জাহাজ চলাচল নিয়ে ইরান-চীন আলোচনা
  • ইরানের পর কিউবা এখন ‘সময়ের ব্যাপার মাত্র’: ট্রাম্প
  • বাহরাইনে হোটেলে ড্রোন হামলা, মার্কিন সেনারা সেখানে ছিলেন ধারণা করা হচ্ছে
  • সৌদি আরবকে ধন্যবাদ দিলেন ইরানের রাষ্ট্রদূত
  • জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা করল আইনজীবি স্বামী
  • আইভী ও বদির জামিন স্থগিত
  • আজ শনিবার, ২২ ফাল্গুন, ১৪৩২ | ৭ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    বাইচের নৌকার সঙ্গে ইঞ্জিন চালিত নৌকার সংঘর্ষ, আহত ১০

    রায়হান আলী, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫, ১০:৪৮ পিএম
    রায়হান আলী, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫, ১০:৪৮ পিএম

    বাইচের নৌকার সঙ্গে ইঞ্জিন চালিত নৌকার সংঘর্ষ, আহত ১০

    রায়হান আলী, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫, ১০:৪৮ পিএম

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নৌকা বাইচ প্রতিযোগিতার আগে অনুশীলন করতে গিয়ে শ্যালো ইঞ্জিন চালিত নৌকার সঙ্গে সংঘর্ষে নৌকা ডুবে ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।


    শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের দহকুলা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। আহতদের নাম-ঠিকানা জানা যায়নি। তবে সবার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।


    স্থানীয়রা জানান, চাকসা দক্ষিণপাড়া মায়ের দোয়া নামে বাইচের নৌকাটি অনুশীলন শেষ করে ফেরার পথে দহকুলা ব্রিজের কাছে পৌঁছালে শ্যালো ইঞ্জিন চালিত নৌকার সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাইচের নৌকাটি ডুবে যায়। এ সময় বাইচের নৌকায় থাকা ১০ জন বাইচাল আহত হয়েছেন। তাদের উদ্ধার করে উল্লাপাড়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।


    উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম বলেন, দহকুলা ব্রিজের কাছে বাইচের নৌকা ডুবে গেছে। তবে এতে কোনো নিখোঁজ বা নিহত হওয়ার ঘটনা ঘটেনি। বেশ কয়েকজন সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছেন।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…