এইমাত্র
  • হাসপাতাল থেকে দালাল চক্র নির্মূল করা হবে: স্বাস্থ্যসচিব
  • চার সপ্তাহ সময় বেঁধে দেয়া ট্রাম্পই এখন বলছেন ‘যুদ্ধ’ দীর্ঘস্থায়ী হবে
  • উত্তরায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ ১০ জন দগ্ধ
  • সেনাবাহিনীর নার্সিং সার্ভিসে নিয়োগ, বিবাহিতরাও পাচ্ছেন সুযোগ
  • হরমুজ প্রণালি দিয়ে তেল-গ্যাসবাহী জাহাজ চলাচল নিয়ে ইরান-চীন আলোচনা
  • ইরানের পর কিউবা এখন ‘সময়ের ব্যাপার মাত্র’: ট্রাম্প
  • বাহরাইনে হোটেলে ড্রোন হামলা, মার্কিন সেনারা সেখানে ছিলেন ধারণা করা হচ্ছে
  • সৌদি আরবকে ধন্যবাদ দিলেন ইরানের রাষ্ট্রদূত
  • জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা করল আইনজীবি স্বামী
  • আইভী ও বদির জামিন স্থগিত
  • আজ শনিবার, ২২ ফাল্গুন, ১৪৩২ | ৭ মার্চ, ২০২৬
    খেলা

    পরীক্ষায় ফেল করে বাদ পড়লেন ক্রিকেটার

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫০ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫০ পিএম

    পরীক্ষায় ফেল করে বাদ পড়লেন ক্রিকেটার

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫০ পিএম

    ভারতীয় ক্রিকেটে এখন অন্যতম আলোচনার বিষয় ফিটনেস। জাতীয় দল থেকে শুরু করে বিভিন্ন স্তরের ক্রিকেটে খেলতে হলে পাস করতে হচ্ছে ইয়ো-ইয়ো ফিটনেস পরীক্ষা। আর সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারায় দুলীপ ট্রফির দল থেকে বাদ পড়েছেন পেসার বিজয়কুমার বিশাখ।

    আইপিএলের সুবাদে পরিচিত মুখ হলেও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি ২৮ বছর বয়সী এই ক্রিকেটারের। বেঙ্গালুরুতে বোর্ডের ‘সেন্টার অব এক্সিলেন্স’-এ আয়োজিত ইয়ো-ইয়ো পরীক্ষায় পাস করতে পারেননি তিনি। ফলে দক্ষিণাঞ্চল দলের হয়ে দুলীপ ট্রফির সেমিফাইনালে খেলার সুযোগ হারিয়েছেন। তাঁর পরিবর্তে দলে যুক্ত হয়েছেন বাসুকি কৌশিক।

    আইপিএলে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে তিন মৌসুম খেলেছেন বিশাখ। এরপর পাঞ্জাব কিংসে যোগ দেন তিনি। ২০২৩ আইপিএলে অভিষেকে ৯ উইকেট নেন। চলতি বছর পাঞ্জাবের হয়ে পাঁচ ম্যাচে চার উইকেট পেয়েছেন তিনি।

    তবে বিশাখ ফেল করলেও দেশের প্রথম সারির ক্রিকেটাররা ইয়ো-ইয়ো পরীক্ষায় ভালোভাবে পাস করেছেন। ৩৮ বছর বয়সী রোহিত শর্মা ছাড়াও শুভমান গিল, জাসপ্রিত বুমরাহ, জিতেশ শর্মারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।


    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…