এইমাত্র
  • গণভোটে ৬০.২৬ শতাংশ জয় পেলে ‘হ্যাঁ’
  • তারেক রহমানকে ভাই সম্বোধন করে মমতার অভিনন্দন
  • দ্রুত সময়ের মধ্যে গেজেট প্রকাশের আশ্বাস ইসির
  • দেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ এমপি হান্নান মাসউদ
  • নির্বাচনের ফলাফল ঘোষণার প্রক্রিয়া নিয়ে অসন্তুষ্ট জামায়াত
  • আলোচনায় থেকেও পরাজিত হলেন যারা
  • ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত ২টি
  • ছুটি শেষে যেদিন খুলবে শিক্ষাপ্রতিষ্ঠান
  • ‘সব আশঙ্কা কাটিয়ে ঈদের উৎসবের মতো নির্বাচনে অংশ নিয়েছেন জনগণ’
  • জুলাই সনদে যা যা সই করেছি, সব পূরণ করবো: মির্জা ফখরুল
  • আজ শুক্রবার, ৩০ মাঘ, ১৪৩২ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    প্রেসিডেন্টের চীন সফরের পরই ঝাড়ু হাতে রাস্তায় নামলো বিক্ষোভকারীরা

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৪ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৪ পিএম

    প্রেসিডেন্টের চীন সফরের পরই ঝাড়ু হাতে রাস্তায় নামলো বিক্ষোভকারীরা

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৪ পিএম
    সংগৃহীত ছবি

    ইন্দোনেশিয়ায় পুলিশের নির্যাতন এবং সরকারিভাবে অপব্যয়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ফের রাস্তায় নেমেছেন শত শত বিক্ষোভকারী। 


    বুধবার (৩ সেপ্টেম্বর) শত শত নারী গোলাপি রঙের টিশার্ট পরে ঝাড়ু হাতে দেশটির রাজধানীতে অবস্থিত পার্লামেন্ট অভিমুখে বিক্ষোভ করেন। খবর বিবিসি


    জীবনযাত্রার ব্যয় এবং সংসদ সদস্যদের অঢেল সুযোগ-সুবিধার প্রতিবাদ জানিয়েছে শুরু হওয়া বিক্ষোভ দ্বিতীয় সপ্তাহে গড়াচ্ছে। রাজধানী জাকার্তাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ শহরে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। পুলিশের গাড়ির ধাক্কায় মোটরসাইকেল ট্যাক্সিচালক আফফান কুর্নিয়াওয়ানের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ দানা বেঁধে ওঠে।


    বিক্ষোভ শুরু হওয়ার পর নিরাপত্তার কারণ দেখিয়ে বেইজিং সফর বাতিল ঘোষণা করেছিলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তো। কিন্তু বুধবার চীনে আয়োজিত জাতীয় কুচকাওয়াজ অনুষ্ঠানে দলীয় প্রধানদের একটি গ্রুপ ছবিতে প্রেসিডেন্ট শি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পাশেই দেখা যায় প্রেসিডেন্ট প্রবোয়োকে।


    চীন সফরের আগে গত সপ্তাহে প্রাবোয়ো বলেছেন, তিনি সরকারি এমপিদের জন্য সুযোগ-সুবিধা সীমিত করবেন। বিক্ষোভকারীরাও এই আহ্বান জানিয়ে আসছিল।


    বিক্ষোভকারী নারীদের সংগঠন ইন্দোনেশিয়ান উইমেন অ্যালায়েন্সের (আইডব্লিওএ) সদস্যরা বলেন, রাষ্ট্র-সেনাবাহিনী এবং পুলিশের ওপর যে ময়লা পড়েছে তা পরিষ্কার করতেই প্রতীকী হিসেবে ঝাড়ু মিছিলের আয়োজন। এছাড়া বিক্ষোভকারীরা পুলিশ সংস্কারেরও দাবি জানায়।


    বিবিসি ইন্দোনেশিয়াকে বিক্ষোভে অংশ নেয়া এক নারী মুতিয়ারা ইকা জানান, বিক্ষোভ কোনো অপরাধ নয়, বরং এটি নাগরিক অধিকার।


    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…