এইমাত্র
  • কক্সবাজারে ৫৯৮ কেন্দ্রের মধ্যে ৩২৯ ঝুঁকিপূর্ণ, ভোটের আগে উদ্বেগ বাড়ছে
  • আজ থেকে টানা ৪ দিনের সরকারি ছুটি শুরু
  • রিটার্নিং কর্মকর্তার কাছে এসেছে প্রায় ৯ লাখ পোস্টাল ব্যালট
  • বিএনপি-জামায়াতের সরাসরি লড়াই, ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ সংখ্যালঘু ভোট
  • ভোটকেন্দ্রে বাদাম-বিস্কুট-কলা খাওয়াসহ যেসব কাজ করতে পারবে না পুলিশ
  • নির্বাচনী হাওয়ায় বদলে গেছে কক্সবাজার সমুদ্র সৈকত
  • ইতিবাচক সংস্কার ও পরিবর্তনের প্রশ্নে আমরা 'হ্যা' এর পক্ষে: আহমাদুল্লাহ
  • সাতকানিয়ার ছমদর পাড়া উচ্চ বিদ্যালয়ে ভোট দেবেন শাহজাহান চৌধুরী
  • আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি
  • এবার ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে রায় দিল মার্কিন আদালত
  • আজ বুধবার, ২৮ মাঘ, ১৪৩২ | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
    আইন-আদালত

    ডাকসু নির্বাচন: প্রার্থীতা ফেরত পেতে রিট করলেন জুলিয়াস সিজার

    আদালত প্রতিবেদক প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৭ পিএম
    আদালত প্রতিবেদক প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৭ পিএম

    ডাকসু নির্বাচন: প্রার্থীতা ফেরত পেতে রিট করলেন জুলিয়াস সিজার

    আদালত প্রতিবেদক প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৭ পিএম
    ছবি: সংগৃহীত

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেছেন স্বতন্ত্র ভিপি প্রার্থী ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতা জুলিয়াস সিজার।

    বুধবার (৩ সেপ্টেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করা হয়। আগামীকাল বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এই রিটের ওপর শুনানি হতে পারে।

    রিটে চূড়ান্ত প্রার্থী তালিকায় নাম ও ব্যালট নম্বর পুনর্বহাল না করা পর্যন্ত ডাকসু নির্বাচন স্থগিতের নির্দেশনা চাওয়া হয়েছে। পাশাপাশি ডাকসু হল সংসদ নির্বাচন স্থগিতেরও নির্দেশনাও চাওয়া হয়েছে।

    প্রসঙ্গত, ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থী হয়েছিলেন জুলিয়াস সিজার। গত ২৬ আগস্ট যাচাই-বাছাইয়ের পর প্রকাশিত চূড়ান্ত প্রার্থী তালিকায় ভিপি প্রার্থী হিসেবে জুলিয়াসের নাম ছিল। তার ব্যালট নম্বর ছিল ২৬।

    তবে চূড়ান্ত তালিকা প্রকাশের পর সহকারী রিটার্নিং কর্মকর্তা নির্বাচন কমিশনে তার বিরুদ্ধে নিষিদ্ধ ছাত্রলীগে সাথে জড়িত থাকার অভিযোগ দেন। পরে এ বিষয়ে নির্বাচনী আপিল ট্রাইব্যুনালে শুনানি হয়। কিন্তু ট্রাইব্যুনাল তার প্রার্থিতার বিষয়ে সিদ্ধান্ত না দিয়ে নির্বাচন কমিশনে সুপারিশের জন্য পাঠায়। এরপর কমিশনের সুপারিশে জুলিয়াস সিজারের প্রার্থীতা ও ব্যালট নম্বর বাদ দেয়া হয়।

    গত ২৭ আগস্ট আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দেয়ার কথা উল্লেখ করে চিফ রিটার্নিং অফিসারকে আইনি নোটিশ পাঠান জুলিয়াস সিজার। ডাক ও ইমেইলের মাধ্যমে এই নোটিশ পাঠানো হয়। সেই নোটিশের জবাব না পাওয়ায় এই রিট করা হয়েছে বলে জানানো হয়।


    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…