এইমাত্র
  • সিরাজদিখানে ঘুড়ি নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
  • মানিকগঞ্জে পাঁচ এমপি প্রার্থীর সংবাদ সম্মেলন
  • তারাগঞ্জে বাবার পক্ষে প্রচারে এ টি এম আজহারুল ইসলামের ছেলে
  • রায়পুরে দেশীয় অস্ত্রসহ কারখানার মালিক আটক
  • যশোর সীমান্ত থেকে চারটি এয়ারগান ও একটি গ্যাস পিস্তল উদ্ধার
  • এবছরও রাজবাড়ী থেকে মেদিনীপুরে যাচ্ছে না ১২৫তম ওরশ স্পেশাল ট্রেন
  • তারেক রহমান প্রধানমন্ত্রী হলে সাধারণ মানুষও ভাতা পাবেন: ডা. লিটন
  • এনআইটেকের ফ্রন্টিয়ার গবেষক দলে আমন্ত্রণ পেলেন ববি শিক্ষক
  • আগামীকাল থেকে শুরু ২০২৬ সালের হজের ভিসা ইস্যু
  • লক্ষ্মীপুর-৪ আসনে জামায়াত প্রার্থীর ইশতেহার ঘোষণা
  • আজ শনিবার, ২৪ মাঘ, ১৪৩২ | ৭ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে সাবেক মন্ত্রীর মৃত্যু

    আল মামুন জীবন, ঠাকুরগাঁও প্রতিনিধি প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৮ পিএম
    আল মামুন জীবন, ঠাকুরগাঁও প্রতিনিধি প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৮ পিএম

    কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে সাবেক মন্ত্রীর মৃত্যু

    আল মামুন জীবন, ঠাকুরগাঁও প্রতিনিধি প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৮ পিএম

    কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন।

    দিনাজপুর জেলা কারাগারের জেলার মো. ফরহাদ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

    কারা সূত্র জানায়, শুক্রবার দিনাজপুর জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়লে রাতে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ১০টার দিকে তিনি মারা যান।

    রমেশ চন্দ্র সেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক পানিসম্পদমন্ত্রী ছিলেন।

    জানা গেছে, ২০২৪ সালের আগস্ট মাসে ঠাকুরগাঁওয়ের রুহিয়া এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে একাধিক মামলায় তিনি কারাগারে ছিলেন।

    দিনাজপুর জেলা কারাগারের জেলার মো. ফরহাদ সরকার জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…