এইমাত্র
  • সিরাজদিখানে ঘুড়ি নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
  • মানিকগঞ্জে পাঁচ এমপি প্রার্থীর সংবাদ সম্মেলন
  • তারাগঞ্জে বাবার পক্ষে প্রচারে এ টি এম আজহারুল ইসলামের ছেলে
  • রায়পুরে দেশীয় অস্ত্রসহ কারখানার মালিক আটক
  • যশোর সীমান্ত থেকে চারটি এয়ারগান ও একটি গ্যাস পিস্তল উদ্ধার
  • এবছরও রাজবাড়ী থেকে মেদিনীপুরে যাচ্ছে না ১২৫তম ওরশ স্পেশাল ট্রেন
  • তারেক রহমান প্রধানমন্ত্রী হলে সাধারণ মানুষও ভাতা পাবেন: ডা. লিটন
  • এনআইটেকের ফ্রন্টিয়ার গবেষক দলে আমন্ত্রণ পেলেন ববি শিক্ষক
  • আগামীকাল থেকে শুরু ২০২৬ সালের হজের ভিসা ইস্যু
  • লক্ষ্মীপুর-৪ আসনে জামায়াত প্রার্থীর ইশতেহার ঘোষণা
  • আজ শনিবার, ২৪ মাঘ, ১৪৩২ | ৭ ফেব্রুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্রে ‘ডেথ ক্যাপ’ মাশরুম খেয়ে নিহত ৪, ৩ জনের লিভার প্রতিস্থাপন

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫১ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫১ পিএম

    যুক্তরাষ্ট্রে ‘ডেথ ক্যাপ’ মাশরুম খেয়ে নিহত ৪, ৩ জনের লিভার প্রতিস্থাপন

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫১ পিএম
    ছবি: সংগৃহীত

    যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে অত্যন্ত বিষাক্ত ‘ডেথ ক্যাপ’ মাশরুম খেয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। বিষাক্ত মাশরুম খাওয়ার কারণে আরও ৩ জনের লিভার প্রতিস্থাপন করতে হয়েছে।

    চলতি মৌসুমে ভারী বৃষ্টির কারণে এই বিষাক্ত মাশরুম অস্বাভাবিক হারে ছড়িয়ে পড়ায় উদ্বেগনজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

    ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ জানিয়েছে, এ বছর সাধারণ মানুষকে বন্য মাশরুম সংগ্রহ থেকে পুরোপুরি বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। কারণ, ডেথ ক্যাপ দেখতে অনেক নিরাপদ ও ভোজ্য মাশরুমের মতো হওয়ায় সহজেই বিভ্রান্তি সৃষ্টি হয়।

    স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গত ১৮ নভেম্বর থেকে এখন পর্যন্ত তিন ডজনের বেশি ডেথ ক্যাপ বিষক্রিয়ার ঘটনা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে এবং ৩ জনের লিভার ট্রান্সপ্লান্ট করতে হয়েছে।

    এইচএ

    আক্রান্তদের অনেকেই দ্রুতগতিতে তীব্র লিভার ক্ষতি ও লিভার ফেইলিউরে ভুগেছেন। কয়েকজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করতে হয়েছে। আক্রান্তদের বয়স ছিল ১৯ মাস থেকে ৬৭ বছর পর্যন্ত।

    ডেথ ক্যাপ বিশ্বের সবচেয়ে বিষাক্ত মাশরুমগুলোর একটি। এটি ‘অ্যামাটক্সিন’ নামের শক্তিশালী বিষাক্ত উপাদানযুক্ত অল্প কয়েকটি মাশরুমের মধ্যে পড়ে যা বিশ্বজুড়ে মাশরুম বিষক্রিয়ার প্রায় ৯০ শতাংশ মৃত্যুর জন্য দায়ী। এই মাশরুম শহরের পার্ক ও বনাঞ্চলে বিশেষ করে ওক গাছের নিচে জন্মায়।

    ক্যালিফোর্নিয়া পয়জন কন্ট্রোল সিস্টেমের সান ফ্রান্সিসকো বিভাগের মেডিক্যাল ডিরেক্টর ডা. ক্রেগ স্মোলিন বলেছেন, সাধারণত বছরে দুই থেকে পাঁচটি ডেথ ক্যাপ বিষক্রিয়ার ঘটনা ঘটে। কিন্তু এ বছর প্রায় ৪০টি ঘটনা হওয়া খুবই অস্বাভাবিক।

    বিশেষজ্ঞদের মতে, উষ্ণ শরৎকালীন আবহাওয়া ও আগাম বৃষ্টির কারণে চলতি বছর ক্যালিফোর্নিয়ায় ডেথ ক্যাপ মাশরুমের এক ধরনের ‘সুপার ব্লুম’ ঘটেছে।

    বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এই মাশরুমের অল্প পরিমাণ খেলেও মৃত্যু হতে পারে। রঙ দেখে বিষাক্ততা নির্ণয় করা যায় না, আর কাঁচা, শুকনো বা রান্না-যেভাবেই খাওয়া হোক না কেন, বিষক্রিয়ার ঝুঁকি একই থাকে।

    বিশেষজ্ঞদের মতে, বিষাক্ত মাশরুম খাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে পেট ব্যথা, বমি, ডায়রিয়া বা বমিভাব দেখা দিতে পারে। কখনো কখনো এসব উপসর্গ একদিনের মধ্যে সেরে গেলেও ২–৩ দিনের মধ্যে মারাত্মক বা প্রাণঘাতী লিভার ক্ষতি হতে পারে।

    সূত্র: সিএনএন

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…