এইমাত্র
  • সিরাজদিখানে ঘুড়ি নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
  • মানিকগঞ্জে পাঁচ এমপি প্রার্থীর সংবাদ সম্মেলন
  • তারাগঞ্জে বাবার পক্ষে প্রচারে এ টি এম আজহারুল ইসলামের ছেলে
  • রায়পুরে দেশীয় অস্ত্রসহ কারখানার মালিক আটক
  • যশোর সীমান্ত থেকে চারটি এয়ারগান ও একটি গ্যাস পিস্তল উদ্ধার
  • এবছরও রাজবাড়ী থেকে মেদিনীপুরে যাচ্ছে না ১২৫তম ওরশ স্পেশাল ট্রেন
  • তারেক রহমান প্রধানমন্ত্রী হলে সাধারণ মানুষও ভাতা পাবেন: ডা. লিটন
  • এনআইটেকের ফ্রন্টিয়ার গবেষক দলে আমন্ত্রণ পেলেন ববি শিক্ষক
  • আগামীকাল থেকে শুরু ২০২৬ সালের হজের ভিসা ইস্যু
  • লক্ষ্মীপুর-৪ আসনে জামায়াত প্রার্থীর ইশতেহার ঘোষণা
  • আজ শনিবার, ২৪ মাঘ, ১৪৩২ | ৭ ফেব্রুয়ারি, ২০২৬
    রাজনীতি

    পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ে চিনিকল-তাঁত শিল্প গড়ে তোলার প্রতিশ্রুতি তারেক রহমানের

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৬ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৬ পিএম

    পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ে চিনিকল-তাঁত শিল্প গড়ে তোলার প্রতিশ্রুতি তারেক রহমানের

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৬ পিএম
    ছবি: সংগৃহীত

    পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ে চিনিকল, তাঁত শিল্পের পাশাপাশি ক্যাডেট কলেজ স্থাপনের আশ্বাস দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  

    আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁওয়ে নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।

    এ সময় জনগণের কিছু দাবি নিয়ে কথা বলেন তারেক রহমান। জানান, পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ে চিনিকল, তাঁত শিল্প গড়ে তুলতে চাই। ক্যাডেট কলেজ করার দাবি আছে, সেই চেষ্টাও করা হবে। সমগ্র এলাকায় হিমাগার করে দিতে চাই। এই এলাকায় মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় করা হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি। 

    তারেক রহমান বলেন, নির্বাচনী জনসভায় এক দল আরেক দলের বিপক্ষে কথা বললে জনগণের কোনও লাভ হবে না। জনগণ জানতে চায় আমরা মানুষের জন্য কি করবো। এজন্য আমরা আমাদের পরিকল্পনা তুলে ধরেছি। খালেদা জিয়া বলতেন বাংলাদেশ ছাড়া তার আর কোনও ঠিকানা নেই। বিএনপির প্রতিটি নেতাকর্মী বিশ্বাস করে বাংলাদেশ তাদের প্রথম এবং শেষ ঠিকানা। এজন্য আমরা জনগণের সামনে দাঁড়িয়েছি। জনগণের শক্তিতে দেশ পুনর্গঠন করতে চাই।

    তিনি আরও বলেন, ২৪ সালে অভ্যুত্থান দিয়ে দেশকে রক্ষা করেছি। এখন দেশকে এগিয়ে নিতে হবে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় আমরা দেখিনি কে কোন ধর্মের। ২৪ এও একই। এই দেশে হাজার বছর ধরে প্রত্যেক ধর্মের মানুষ শান্তিতে বসবাস করেছে। আগামীতেও তাই হবে। ধর্ম দিয়ে কাউকে বিচার করা হবে না। বিএনপি ক্ষমতায় এলে যত দ্রুত সম্ভব ঠাকুরগাঁও এয়ারপোর্ট চালু করা হবে বলে জানান তারেক রহমান।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…