এইমাত্র
  • ভোলার ৫২৫ ভোটকেন্দ্রের ১৩১টি ঝুঁকিপূর্ণ, বাড়তি নিরাপত্তা ব্যবস্থা
  • সিরাজদিখানে ঘুড়ি নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
  • মানিকগঞ্জে পাঁচ এমপি প্রার্থীর সংবাদ সম্মেলন
  • তারাগঞ্জে বাবার পক্ষে প্রচারে এ টি এম আজহারুল ইসলামের ছেলে
  • রায়পুরে দেশীয় অস্ত্রসহ কারখানার মালিক আটক
  • যশোর সীমান্ত থেকে চারটি এয়ারগান ও একটি গ্যাস পিস্তল উদ্ধার
  • এবছরও রাজবাড়ী থেকে মেদিনীপুরে যাচ্ছে না ১২৫তম ওরশ স্পেশাল ট্রেন
  • তারেক রহমান প্রধানমন্ত্রী হলে সাধারণ মানুষও ভাতা পাবেন: ডা. লিটন
  • এনআইটেকের ফ্রন্টিয়ার গবেষক দলে আমন্ত্রণ পেলেন ববি শিক্ষক
  • আগামীকাল থেকে শুরু ২০২৬ সালের হজের ভিসা ইস্যু
  • আজ শনিবার, ২৪ মাঘ, ১৪৩২ | ৭ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    নির্বাচিত হলে শ্রমিকদের দুরাবস্থা থাকবে না: আব্দুস সালাম পিন্টু

    তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৬ পিএম
    তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৬ পিএম

    নির্বাচিত হলে শ্রমিকদের দুরাবস্থা থাকবে না: আব্দুস সালাম পিন্টু

    তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৬ পিএম

    বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু বলেছেন, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে নির্বাচিত হলে শ্রমিকদের আর কোনো দুরাবস্থা থাকবে না।

    শনিবার (৭ ফেব্রুয়ারি) ভূঞাপুর বাসস্ট্যান্ড চত্বরে উপজেলা শ্রমিক সংগঠনের আয়োজনে এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

    তিনি বলেন, “শ্রমিকদের মধ্যে সবাই এক দলের নয়। কেউ আওয়ামী লীগের, কেউ বিএনপির, আবার কেউ জাতীয় পার্টি বা অন্য দলের। দলমত নির্বিশেষে আপনারা আমাকে ধানের শীষে ভোট দেবেন। আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে ভূঞাপুরের শ্রমিকদের অবস্থার উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করা হবে।”

    তিনি আরও বলেন, “সব সমস্যার সমাধান একবারে সম্ভব নয়। তবে ধারাবাহিকভাবে শ্রমিকদের সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হবে।”

    এর আগে বক্তব্য দেন তার কন্যা ডা. সাফাওয়াত বিনতে সালাম। তিনি বলেন, “আমার বাবা নির্বাচিত হলে ভূঞাপুরের যে ইউনিয়নে সর্বোচ্চ ভোট পড়বে, সেখান থেকেই উন্নয়ন কার্যক্রম শুরু করা হবে। তিনি অতীতেও শ্রমিকদের পাশে ছিলেন, ভবিষ্যতেও পাশে থাকবেন।”

    উপজেলা শ্রমিক দলের সভাপতি আলমগীর হোসেন তালুকদারের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার গিয়াস উদ্দিন এবং অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের সভাপতি খন্দকার জুলহাস উদ্দিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…