“মানুষ মানুষের জন্য, জীবন
জীবনের জন্য”—এই অমর পঙ্ক্তিটি কিংবদন্তি সংগীতশিল্পী ভূপেন হাজারিকার
কালজয়ী গানের কথা। মানবতা, সহমর্মিতা ও সামাজিক দায়িত্ববোধের অনন্য বার্তা
বহনকারী এই গান আজও মানুষের হৃদয়ে গভীরভাবে অনুরণিত হয়।
বিশেষজ্ঞরা
বলছেন, ভূপেন হাজারিকার এই গান শুধু সংগীত নয়, এটি একটি মানবিক দর্শন।
মানুষে মানুষে ভালোবাসা, সহানুভূতি ও সহযোগিতার আহ্বান জানানো এই গান সমাজে
মানবতার চেতনাকে জাগ্রত করে।
বর্তমান সমাজে দারিদ্র্য, বৈষম্য ও
নানা সংকটের মধ্যেও মানুষের পাশে দাঁড়ানোর গুরুত্ব বেড়েছে বহুগুণ। একজন
মানুষের সামান্য সহায়তাও অন্য একজন মানুষের জীবন বাঁচাতে পারে—এই সত্যটিই
গানটির মাধ্যমে বারবার স্মরণ করিয়ে দিয়েছেন ভূপেন হাজারিকা।
বিজরী
আক্তার বন্যা নামের এক সমাজকর্মী বলেন, “ভূপেন হাজারিকার ‘মানুষ মানুষের
জন্য’ গানটি আমাদের শেখায়—মানুষের প্রতি দায়িত্ববোধই মানবতার প্রকৃত পরিচয়।
এই দর্শন বাস্তবায়ন করতে পারলে সমাজে অনেক সমস্যার সমাধান সম্ভব।”
তাই ভূপেন হাজারিকার গানের মতোই মানুষের জন্য মানুষের দাঁড়ানোর সংস্কৃতি গড়ে তুলতে হবে। তাহলেই গড়ে উঠবে সহমর্মিতা ও ভালোবাসার সমাজ।
এফএস