এইমাত্র
  • ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী
  • মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত
  • ইউরোপীয় নৌ ও বিমান বাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করল ইরান
  • সাকিব ফিরলে বিশ্বকাপ পর্যন্ত সার্ভিস দিতে পারবে, দাবি আশরাফুলের
  • পাকিস্তানে পাল্টা হামলার হুমকি আফগানিস্তানের
  • সেই মঞ্জুরুলকে নিষিদ্ধ করল বিসিবি
  • শোলাকিয়ায় ১৯৯তম ঈদুল ফিতরের জামাতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • ময়মনসিংহে শিক্ষার্থী শাওন হত্যার দ্রুত বিচার দাবিতে বিক্ষোভ
  • চুয়াডাঙ্গায় দুটি প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা
  • সরকার সারা দেশে খাল খননের পরিকল্পনা নিয়েছে: তথ্য মন্ত্রী
  • আজ রবিবার, ৯ ফাল্গুন, ১৪৩২ | ২২ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    উন্নয়ন ত্বরান্বিত করতে হটলাইন চালু করলেন সংসদ সদস্য

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৭ পিএম
    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৭ পিএম

    উন্নয়ন ত্বরান্বিত করতে হটলাইন চালু করলেন সংসদ সদস্য

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৭ পিএম


    সন্ত্রাস-চাঁদাবাজি, মাদক ও জবরদখলের সঙ্গে জড়িত কেউ বিএনপি করতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়ে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম হটলাইন নম্বর চালু করেছেন।


    রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে আমিরুল ইসলাম খান আলিম এ ঘোষণা দেন।


    আমিরুল ইসলাম খান আলিম বলেন, সন্ত্রাস-চাঁদাবাজি, মাদক ও জবরদখল রোধসহ কীভাবে এলাকার উন্নয়ন করা যায় সে বিষয়ে জনতার কাছ থেকে আমি পরামর্শ পেতে এই হটলাইন চালু করেছি।


    আলিম রাজশাহী বিভাগীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়কের দায়িত্বে রয়েছেন। তিনি ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক।


    শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে এনায়েতপুর থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে কেজি মোড়ে দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নবনির্বাচিত সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম নেতাকর্মীদের উদ্দেশে বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা নিয়ে নতুন ভাবে দেশ গঠনে সবাইকে আত্মনিয়োগ করতে হবে। জনতার কাছে কোনো হ্যাডাম বা নেতাগিরি দেখানো এবং গোষ্ঠীর প্রভাব বিস্তার করা যাবে না। আমি জনগণের পক্ষে থাকব।


    আলিম আরও বলেন, এলাকায় মাদকের ডিলার ও সেবনকারীদের দ্রুত এসব ছাড়তে হবে। কোনো অপরাধী কিংবা মাদককারবারীর বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা না নিলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। জনবিচ্ছিন্ন কাউকে দলীয় পদ-পদবি দেওয়া হবে না। দোষীদের দলীয় ভাবে বহিষ্কারের পাশাপাশি প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে।


    এ সময় জেলা বিএনপির উপদেষ্টা সাইদুল ইসলাম, এনায়েতপুর থানা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম মাস্টার, সাবেক সদস্য সচিব মঞ্জু সিকদার, সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক শেখ ও থানা যুবদলের আহ্বায়ক জাহিদ হাসান জহুরুলসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।


    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…