এইমাত্র
  • স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা বিজয়ী
  • নওশাদের কাছে হারলেন সারজিস
  • একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে বিএনপি
  • কিশোরগঞ্জে ছয় আসনের পাঁচটিতে বিএনপির জয়, একটিতে স্বতন্ত্র
  • জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
  • হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মামুনুলকে হারালেন ববি হাজ্জাজ
  • নোয়াখালী-৫ আসনে ২৭ হাজার ৩৫৫ ভোটে ধানের শীষের জয়
  • মির্জা ফখরুল বেসরকারিভাবে নির্বাচিত
  • নেত্রকোনা-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির কায়সার কামাল
  • ঢাকা-৮ আসনে জয় পেলেন বিএনপির মির্জা আব্বাস
  • আজ শুক্রবার, ২৯ মাঘ, ১৪৩২ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
    শিক্ষাঙ্গন

    ফেসবুকে ছড়িয়ে পড়া ২০২৪ সালের এসএসসি পরীক্ষার রুটিনটি ‘ভুয়া’

    মোহাম্মদ হোছাইন, স্টাফ করেসপন্ডেন্ট প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৩, ০৩:১৮ পিএম
    মোহাম্মদ হোছাইন, স্টাফ করেসপন্ডেন্ট প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৩, ০৩:১৮ পিএম

    ফেসবুকে ছড়িয়ে পড়া ২০২৪ সালের এসএসসি পরীক্ষার রুটিনটি ‘ভুয়া’

    মোহাম্মদ হোছাইন, স্টাফ করেসপন্ডেন্ট প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৩, ০৩:১৮ পিএম

    সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার যে রুটিন ছড়িয়ে পড়েছে, সেটি ভুয়া বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

    আজ রবিবার (১০ ডিসেম্বর) আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। 

    এর আগে সকাল থেকে ফেসবুকে এসএসসি পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন পেজ ও গ্রুপে ভুয়া একটি রুটিন ছড়িয়ে পড়ে। অনেকে ওই ভুয়া রুটিনে ছবি শেয়ার করে তাদের অনুজদের শুভেচ্ছা জানান। পড়ালেখায় মনোযোগী হওয়ার জন্য পরামর্শও দিচ্ছেন। তবে এ দিন শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে গিয়ে এ সংক্রান্ত কোনো রুটিনের নোটিশ দেখা যায়নি।

    এ রুটিনের ব্যাপারে জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার বলেন, এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারি মাসে নিয়ে আসার সিদ্ধান্ত হয়েছে। তবে কত তারিখ হবে তা এখনো চূড়ান্ত হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে রুটিন দেওয়া হয়েছে তা বোর্ডের নয়। যে রুটিন ছড়িয়েছে, সেটি ফেক।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…