এইমাত্র
  • দেশ ছেড়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী
  • বঙ্গভবন নয়, এবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হবে মন্ত্রিসভার শপথ
  • ১৭ ফেব্রুয়ারি সকালে এমপি, বিকেলে মন্ত্রিসভার শপথ
  • মন্ত্রিপরিষদ সচিব হলেন এম সিরাজ উদ্দিন মিয়া
  • ফলাফল বাতিল ও পুনর্নির্বাচন চান বিএনপি সমর্থিত ট্রাক প্রতীকের প্রার্থী
  • মার্চেই শুরু হচ্ছে ইয়ুথ ক্রিকেট লিগ
  • সাইবেরিয়ায় তেলের বড় খনির সন্ধান পেয়েছে রাশিয়া
  • ভবিষ্যতের প্রধানমন্ত্রী তারেক রহমান: মির্জা ফখরুল
  • তারেক রহমানের শপথে শেহবাজ শরিফকে আমন্ত্রণের পরিকল্পনা
  • ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান
  • আজ রবিবার, ১ ফাল্গুন, ১৪৩২ | ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    দৌলতদিয়ায় পদ্মা নদীতে নিখোঁজ যুবক, উদ্ধারে ডুবুরি দল

    লুৎফর রহমান, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫১ এএম
    লুৎফর রহমান, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫১ এএম

    দৌলতদিয়ায় পদ্মা নদীতে নিখোঁজ যুবক, উদ্ধারে ডুবুরি দল

    লুৎফর রহমান, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫১ এএম

    রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে একটি ফেরি থেকে পদ্মা নদীতে পড়ে রেজাউল সিকদার নামে এক যুবক নিখোঁজ হয়েছে।


    মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক সাড়ে তিনটার দিকে দৌলতদিয়া ৩ নাম্বার ফেরিঘাটে একটি ফেরি থেকে পদ্মা নদীতে পড়ে তিনি নিখোঁজ হন। 


    নিখোঁজ যুবক রেজাউল সিকদার (৩৫) রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউপির বাহিরচর শাহাদত মেম্বার পাড়া এলাকার মৃত মহিউদ্দিন শিকদারের ছেলে।


    প্রত্যক্ষদর্শী জানান, আমরা যখন উপরে তখন দুইজন লোক দেখি ফেরি থেকে লাফ দিয়েছে। একজন উদ্ধার হওয়ার পর তিনি বলেন, তার ফোন ও টাকা নিয়ে নাকি সে দৌড় দিয়েছিল। তাই তার পিছনে সেও দৌড় দেয়। পরে সে যখন পানিতে লাফ দেয় তখন তিনিও ব্যালেন্স কন্ট্রোল না করতে পেরে নদীতে লাফ দিয়ে ছিল। পরবর্তীতে স্থানীয়রা ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ও গোয়ালন্দঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।


    নিখোঁজ যুবকের বড় ভাই মোঃ হারুন শিকদার বলেন, শুনলাম একটা ফেরি থেকে একজন লোক আমার ভাইকে নিয়ে নদীতে ঝাঁপ দিয়েছে। সেই লোকটাকে টেনে উঠিয়েছে। আর আমার ভাইকে সেই লোকটা ইট মেরে দাবিয়ে দিয়েছে।


    নিখোঁজ যুবকের আরেক ভাই মোঃ মোস্তফা শিকদার বলেন, আমার ভাই নিখোঁজ হয়েছে। আমাদের জমি সংক্রান্ত বিষয়ে পারিবারিক শত্রুতা রয়েছে।


    গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লিডার মোঃ আব্দুল বাসেত খান জানান, “খবর পেয়ে দ্রুত আমরা এখানে আসি। লোকজন বলে এখানে মানুষ পড়ে গিয়েছে। দ্রুত আমরা আরিচা ফায়ার স্টেশনের ডুবুরি ইউনিটকে খবর দেই। তারা এখানে আসার পর উদ্ধার অভিযান চলছে। উদ্ধার অভিযান এখনো অব্যাহত রয়েছে।


    তিনি আরও বলেন, রাতেও আমাদের উদ্ধার অভিযান চলবে কিনা এ বিষয়ে উদ্ধর্তন কর্তৃপক্ষের সাথে আলাপ করে ব্যবস্থা নেয়া হবে।”



    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…