এইমাত্র
  • দেশ ছেড়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী
  • বঙ্গভবন নয়, এবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হবে মন্ত্রিসভার শপথ
  • ১৭ ফেব্রুয়ারি সকালে এমপি, বিকেলে মন্ত্রিসভার শপথ
  • মন্ত্রিপরিষদ সচিব হলেন এম সিরাজ উদ্দিন মিয়া
  • ফলাফল বাতিল ও পুনর্নির্বাচন চান বিএনপি সমর্থিত ট্রাক প্রতীকের প্রার্থী
  • মার্চেই শুরু হচ্ছে ইয়ুথ ক্রিকেট লিগ
  • সাইবেরিয়ায় তেলের বড় খনির সন্ধান পেয়েছে রাশিয়া
  • ভবিষ্যতের প্রধানমন্ত্রী তারেক রহমান: মির্জা ফখরুল
  • তারেক রহমানের শপথে শেহবাজ শরিফকে আমন্ত্রণের পরিকল্পনা
  • ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান
  • আজ রবিবার, ১ ফাল্গুন, ১৪৩২ | ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
    জাতীয়

    শিক্ষকদের বেতন সুবিধা বাড়ল, জুলাই থেকে কার্যকর

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০৮:৪২ পিএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০৮:৪২ পিএম

    শিক্ষকদের বেতন সুবিধা বাড়ল, জুলাই থেকে কার্যকর

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০৮:৪২ পিএম
    সংগৃহীত ছবি

    সহকারী শিক্ষক-শিক্ষিকা পদনাম অন্তর্ভুক্তি এবং উচ্চতর শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে অগ্রিম বর্ধিত বেতন সুবিধা প্রদান সংক্রান্ত নতুন প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। 


    বুধবার (২৮ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ প্রজ্ঞাপন জারি করে।


    প্রজ্ঞাপনে বলা হয়, অর্থ মন্ত্রণালয়ের ২০২৪ সালের ৩০ অক্টোবরের সম্মতির আলোকে (চাকরি বেতন ও ভাতা) আদেশ, ২০১৫-এর ১২(২) নম্বর অনুচ্ছেদ অনুযায়ী তৎকালীন এডুকেশন ডিপার্টমেন্টের ১৯৭০ সালের ১৭ জুলাইয়ের মেমোরেন্ডাম নম্বর ৮৩২-এর তফসিলে ‘সহকারী শিক্ষক-শিক্ষিকা’ পদনাম অন্তর্ভুক্ত করা হয়েছে। একই সঙ্গে উক্ত পদে কর্মরত শিক্ষকদের জন্য অগ্রিম বর্ধিত বেতন সুবিধা সংযোজন করা হয়েছে।


    নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, ২য় শ্রেণির এমএড বা মাস্টার্স ডিগ্রিধারী শিক্ষকরা একটি অগ্রিম বর্ধিত বেতন ইনক্রিমেন্ট পাবেন এবং ১ম শ্রেণির এমএড বা মাস্টার্স ডিগ্রিধারী শিক্ষকরা দুইটি অগ্রিম বর্ধিত বেতন ইনক্রিমেন্টের সুবিধা পাবেন।


    প্রজ্ঞাপনে আরও জানানো হয়, এ আদেশ ২০১৫ সালের ১ জুলাই থেকে কার্যকর হবে।


    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…