এইমাত্র
  • ফরিদপুর–১ আসনে ‘ত্রিমুখী’ লড়াই, ব্যবধান গড়ে দিতে পারেন আ.লীগের ভোটাররা
  • পদত্যাগ করলেন ঢাবি ভিসি
  • ভোটের উদ্দেশ্যে বাড়ি ফেরা মানুষের চাপ নেই পাটুরিয়া–দৌলতদিয়া ফেরিঘাটে
  • ভূঞাপুরে ভোট চাইতে গিয়ে গৃহবধূকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগ
  • এক ধাপ অবনতি, দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম: টিআইবি
  • এবারের ইলেকশনে ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল
  • বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী যাতায়াত বন্ধ
  • প্রয়োজনের চেয়ে বেশি খাদ্য মজুত আছে, যিনি আসবেন চাপ হবে না : খাদ্য উপদেষ্টা
  • রাশেদ খানের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ
  • ভালুকায় শেষ মুহূর্তে উত্তাপ, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই
  • আজ মঙ্গলবার, ২৭ মাঘ, ১৪৩২ | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    মহাত্মা গান্ধীর ৪২৬ কেজি ওজনের ভাস্কর্য চুরি

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৯ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৯ পিএম

    মহাত্মা গান্ধীর ৪২৬ কেজি ওজনের ভাস্কর্য চুরি

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৯ পিএম

    অস্ট্রেলিয়ার মেলবোর্নের রোবিলে ইন্ডিয়ান কমিউনিটি সেন্টারের সামনে থেকে মহাত্মা গান্ধীর ৪২৬ কেজি ওজনের একটি ভাস্কর্য চুরির ঘটনা ঘটেছে। নয়াদিল্লির ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেসন্স ভাস্কর্যটি উপহার দিয়েছিল। 


    সংবাদমাধ্যম অস্ট্রেলিয়া টুডে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) জানিয়েছে, গতকাল সোমবার রাত ১২টা ৫০ মিনিটের দিকে মহাত্মা গান্ধীর ভাস্কর্য চুরির ঘটনা ঘটে।


    চোররা অ্যাঙ্গেল গ্রিন্ডার ব্যবহার করে পায়ের কাছ থেকে ভাস্কর্যটি কেটে নিয়ে চলে যায়। কারা এটি চুরি করেছে এটি এখনো স্পষ্ট নয়।


    সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে ভাস্কর্যটি পায়ের কাছ থেকে কাটা। এটির পায়ের তালুগুলো শুধুমাত্র সেখানে রয়ে গেছে।


    চুরির পর ঘটনাস্থলে যান পুলিশ সদস্যরা। ভাঙা ব্রোঞ্জের ব্যবসায়ীদের পুলিশ সতর্ক করেছে কেউ যদি তাদের কাছে ব্রোঞ্জ বিক্রি করতে আসে তাহলে তাদের যেন অবহিত করা হয়।


    ইন্ডিয়ান কমিউনিটি চ্যারিটেবল ট্রাস্টের কমিটি মেম্বার সান্তোস কুমার বলেছেন, চুরির ঘটনা আংশিক ভবনের সিসিটিভিতে ধরা পড়েছে এবং পরেরদিন এ ব্যাপারে জানানো হয়েছে।


    অস্ট্রেলিয়ার সাবেক প্রধামন্ত্রী স্কট মরিসন ২০২১ ভাস্কর্য স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ভাস্কর্যটি স্থাপন করার মাত্র ২৪ ঘণ্টা পরই এটিতে ভাঙচুর চালানো হয়েছিল।


    অস্ট্রেলিয়ায় সম্প্রতি ভারতবিরোধী মনোভাব বৃদ্ধি পেয়েছে। এরমধ্যেই এই ভাস্কর্য চুরির ঘটনা ঘটল। অভিযুক্তরা একটি সাদা ভ্যানগাড়িতে করে এসে এটি কেটে নিয়ে যায়। ওই সময় তাদের মুখ কাপড় দিয়ে ঢাকা ছিল।


    সূত্র: অস্ট্রেলিয়া টুডে, এনডিটিভি


    এবি 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…