এইমাত্র
  • দেশ ছেড়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী
  • বঙ্গভবন নয়, এবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হবে মন্ত্রিসভার শপথ
  • ১৭ ফেব্রুয়ারি সকালে এমপি, বিকেলে মন্ত্রিসভার শপথ
  • মন্ত্রিপরিষদ সচিব হলেন এম সিরাজ উদ্দিন মিয়া
  • ফলাফল বাতিল ও পুনর্নির্বাচন চান বিএনপি সমর্থিত ট্রাক প্রতীকের প্রার্থী
  • মার্চেই শুরু হচ্ছে ইয়ুথ ক্রিকেট লিগ
  • সাইবেরিয়ায় তেলের বড় খনির সন্ধান পেয়েছে রাশিয়া
  • ভবিষ্যতের প্রধানমন্ত্রী তারেক রহমান: মির্জা ফখরুল
  • তারেক রহমানের শপথে শেহবাজ শরিফকে আমন্ত্রণের পরিকল্পনা
  • ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান
  • আজ রবিবার, ১ ফাল্গুন, ১৪৩২ | ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    অষ্টগ্রামে স্বতন্ত্র প্রার্থী সিগমার নির্বাচনী প্রচারণায় বাধা ও হেনস্থার অভিযোগ

    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৩ পিএম
    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৩ পিএম

    অষ্টগ্রামে স্বতন্ত্র প্রার্থী সিগমার নির্বাচনী প্রচারণায় বাধা ও হেনস্থার অভিযোগ

    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৩ পিএম


    কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমার নির্বাচনী প্রচারণায় বাধা ও হেনস্থার অভিযোগ উঠেছে।


    মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার কলমা ইউনিয়নের শিবলা গ্রামে প্রচারণা চালানোর সময় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়। স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী টিমের জনসংযোগ ও মিডিয়া সমন্বয়ক ব্যারিস্টার আকিব জাভেদ হক বিষয়টি নিশ্চিত করেছেন।


    ব্যারিস্টার আকিব জাভেদ হক জানান, প্রচারণাকালে স্থানীয় বিএনপির এক নেতার চাচা পরিচয়দানকারী মানজুরের নেতৃত্বে একদল ব্যক্তি প্রচারণায় বাধা দেন। এ সময় প্রার্থীর সঙ্গে থাকা নারী কর্মীদের সঙ্গে কুরুচিপূর্ণ আচরণ এবং পুরুষ কর্মীদের শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ করা হয়েছে।


    ঘটনার পর কাজী রেহা কবির সিগমা সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে তিনি ঘটনার প্রতিবাদ জানিয়ে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।


    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…