এইমাত্র
  • শিশু মোহনাকে দেখতে হাসপাতালে বিমান উপদেষ্টা
  • ’আমি প্রথম বিদ্রোহ করেছি, জামায়াত আমিরের বক্তব্য ঠিক আছে’
  • জাহানারার চার অভিযোগের দুটির সত্যতা পেয়েছে কমিটি
  • ৩ নেতাকে সুখবর দিল বিএনপি
  • নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
  • ৭ ফেব্রুয়ারি উত্তরাঞ্চলের তিন জেলা সফরে তারেক রহমান
  • ‘সরি, পাপা’ লিখে ৩ বোনের লাফিয়ে পড়ে মৃত্যু, তদন্তে প্রকাশ পেল যা
  • নাইজেরিয়ার এক গ্রামে ১৬২ জনকে হত্যা করল বন্দুকধারীরা
  • ট্রাম্পকে হত্যাচেষ্টা, অভিযুক্ত রায়ান রাউথের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত
  • শাহজালাল বিমানবন্দর: সক্ষমতার দ্বিগুণ চাপে স্থবির যাত্রী সেবা
  • আজ বৃহস্পতিবার, ২২ মাঘ, ১৪৩২ | ৫ ফেব্রুয়ারি, ২০২৬
    জাতীয়

    সারাদেশে নির্বাচনে দায়িত্ব পালনে ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৯ পিএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৯ পিএম

    সারাদেশে নির্বাচনে দায়িত্ব পালনে ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৯ পিএম
    সংগৃহীত ছবি

    আসন্ন জাতীয় নির্বাচনে সারাদেশে মোবাইল কোর্ট পরিচালনাসহ আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। তারা নির্বাচনী আচরণবিধি তদারকির পাশাপাশি অপরাধ প্রতিরোধ এবং ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দায়িত্ব পালন করবেন।

    মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) এ-সংক্রন্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 

    প্রজ্ঞাপনে বলা হয়, নিয়োগপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আগামী ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত নিজ নিজ দায়িত্বপ্রাপ্ত এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করবেন।

    এতে আরও উল্লেখ করা হয়, নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ভোটগ্রহণের দিনসহ ভোটের পরবর্তী দুই দিন পর্যন্ত মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর ৫ ধারা অনুযায়ী ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। জেলা ম্যাজিস্ট্রেটরা তাদের নিজ নিজ অধিক্ষেত্রে ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব বণ্টন এবং মোবাইল কোর্ট পরিচালনার এলাকা নির্ধারণ করে দেবেন।

    নির্বাচনী দায়িত্ব পালনের আগে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আগামী ৭ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করবেন। এ ছাড়া দায়িত্ব পালনের আগে তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

    প্রতিদিন পরিচালিত মোবাইল কোর্টের তথ্য নির্ধারিত ছকে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করতে হবে। পাশাপাশি তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবি, কোস্টগার্ড ও সশস্ত্র বাহিনীর টিমকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন।

    নির্বাহী ম্যাজিস্ট্রেটদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…