এইমাত্র
  • ফরিদপুর–১ আসনে ‘ত্রিমুখী’ লড়াই, ব্যবধান গড়ে দিতে পারেন আ.লীগের ভোটাররা
  • পদত্যাগ করলেন ঢাবি ভিসি
  • ভোটের উদ্দেশ্যে বাড়ি ফেরা মানুষের চাপ নেই পাটুরিয়া–দৌলতদিয়া ফেরিঘাটে
  • ভূঞাপুরে ভোট চাইতে গিয়ে গৃহবধূকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগ
  • এক ধাপ অবনতি, দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম: টিআইবি
  • এবারের ইলেকশনে ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল
  • বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী যাতায়াত বন্ধ
  • প্রয়োজনের চেয়ে বেশি খাদ্য মজুত আছে, যিনি আসবেন চাপ হবে না : খাদ্য উপদেষ্টা
  • রাশেদ খানের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ
  • ভালুকায় শেষ মুহূর্তে উত্তাপ, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই
  • আজ মঙ্গলবার, ২৭ মাঘ, ১৪৩২ | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    ট্রাম্পকে হত্যাচেষ্টা, অভিযুক্ত রায়ান রাউথের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৬ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৬ পিএম

    ট্রাম্পকে হত্যাচেষ্টা, অভিযুক্ত রায়ান রাউথের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৬ পিএম

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার মামলায় দোষী সাব্যস্ত রায়ান রাউথের বিরুদ্ধে বুধবার (৪ ফেব্রুয়ারি) সাজা ঘোষণা করা হবে। প্রসিকিউটররা ফ্লোরিডার ফোর্ট পিয়ার্সে শুনানিতে বিচারক আইলিন ক্যাননকে ৫৯ বছর বয়সী রাউথের জন্য আজীবন কারাদণ্ড দেয়ার আবেদন জানিয়েছেন। খবর জিও নিউজের।


    রাউথ ২০২৪ সালের সেপ্টেম্বরে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে ট্রাম্পের গলফ কোর্সের ঝোপে লুকিয়ে থেকে তাকে গুলি করার চেষ্টা করেন বলে অভিযোগ। সিক্রেট সার্ভিস তাকে শনাক্ত করলে তিনি পালিয়ে যান, তবে পরে গ্রেপ্তার হন। ঘটনাস্থল থেকে স্বয়ংক্রিয় অ্যাসল্ট-স্টাইল রাইফেল উদ্ধার করা হয়।


    গত সেপ্টেম্বরে জুরি তাকে হত্যাচেষ্টাসহ পাঁচটি অভিযোগে দোষী সাব্যস্ত করে। তিনি নিজেই আদালতে নিজের পক্ষে মামলা লড়েন। প্রসিকিউটরদের মতে, রাউথ মাসের পর মাস হত্যার পরিকল্পনা করেছিলেন এবং এতে কোনো অনুশোচনা দেখাননি।


    অন্যদিকে রাউথ আদালতে দাবি করেছেন, তিনি ট্রাম্পকে হত্যা করতে চাননি এবং তার মানসিক চিকিৎসা প্রয়োজন। তিনি ২৭ বছরের কারাদণ্ড চেয়েছেন। এই ঘটনা ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্পের বিরুদ্ধে দ্বিতীয় হত্যাচেষ্টা হিসেবে আলোচিত হয়। এর আগে, বক্তব্য দেয়ার সময় ট্রাম্পকে স্নাইপার দিয়ে দূর থেকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়েছিল


    এবি 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…