এইমাত্র
  • এবারের ইলেকশনে ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল
  • শার্শায় প্রবাসীর স্ত্রীর শয়নকক্ষ থেকে আপত্তিকর অবস্থায় আটক জামায়াত নেতা
  • বরিশাল বিশ্ববিদ্যালয় ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা
  • ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল-চাবি হস্তান্তর
  • ফরিদপুর–১ আসনে ‘ত্রিমুখী’ লড়াই, ব্যবধান গড়ে দিতে পারেন আ.লীগের ভোটাররা
  • পদত্যাগ করলেন ঢাবি ভিসি
  • ভোটের উদ্দেশ্যে বাড়ি ফেরা মানুষের চাপ নেই পাটুরিয়া–দৌলতদিয়া ফেরিঘাটে
  • ভূঞাপুরে ভোট চাইতে গিয়ে গৃহবধূকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগ
  • এক ধাপ অবনতি, দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম: টিআইবি
  • বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী যাতায়াত বন্ধ
  • আজ মঙ্গলবার, ২৭ মাঘ, ১৪৩২ | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    বাঁশখালীতে সেনা অভিযানে মাদকসহ স্ত্রী আটক, স্বামী পলাতক

    মোহাম্মদ বেলাল উদ্দিন, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৫ এএম
    মোহাম্মদ বেলাল উদ্দিন, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৫ এএম

    বাঁশখালীতে সেনা অভিযানে মাদকসহ স্ত্রী আটক, স্বামী পলাতক

    মোহাম্মদ বেলাল উদ্দিন, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৫ এএম

    বাঁশখালী সেনা ক্যাম্পের অভিযানে এক হাজার পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে। তবে অভিযানের সময় মূল অভিযুক্ত কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।


    সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী নিশ্চিত হয় কুখ্যাত মাদক কারবারি মো. জাহাঙ্গীর আলম (৩৬) কালীপুর ইউনিয়নের গুণাগরী বাজার এলাকায় নিজ বসতবাড়িতে অবস্থান করছিল। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকারী দলের উপস্থিতি টের পেয়ে মো. জাহাঙ্গীর আলম পালিয়ে যায়। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে তার স্ত্রী ও মাদক ব্যবসার সহযোগী পারভীন আক্তারকে (২৬) আটক করা হয়।


    এ সময় তার হেফাজত থেকে এক হাজার পিস ইয়াবা, ১৩ হাজার ৩৩০ টাকা নগদ, একটি ২০ ইঞ্চি মনিটর, একটি সিসিটিভি ক্যামেরা, একটি টিভি অ্যাডাপ্টার, তিনটি ফাঁকা ও তিনটি লিখিত স্ট্যাম্প, চারটি মোবাইল ফোন, চারটি সিম কার্ড এবং এক লাখ টাকার একটি চেক উদ্ধার করা হয়।


    আটক পারভীন আক্তারকে উদ্ধারকৃত আলামতসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।


    বাঁশখালী সেনা ক্যাম্পের কমান্ডার জানান, মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…