এইমাত্র
  • ভোটের দিন চলবে বাড়তি মেট্রোরেল
  • বিশ্বকাপ: পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিলেন আসিফ নজরুল
  • বিএনপির প্রার্থী রেজার ‘গলার কাঁটা’ বিদ্রোহী সুজাত
  • তারেক রহমানের উদ্দেশে বিদিশার খোলা চিঠি
  • নুরের পক্ষে কাজ না করায় গলাচিপায় বিএনপির কমিটি বিলুপ্ত
  • কিশোরগঞ্জে নির্বাচনী প্রচারে এনসিপি ও শিবির নেতার ওপর হামলার অভিযোগ
  • ‘সুন্দরবন উপকূলীয় অঞ্চলের মানুষ ফাদার রিগনের কাছে ঋনী’
  • ‘বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জে আর কোনো আওয়ামী লীগের সমর্থক গ্রেপ্তার হবে না’
  • আজকের মধ্যে না পৌঁছালে বাতিল হতে পারে প্রবাসীদের ভোট
  • বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছি: পাকিস্তানের প্রধানমন্ত্রী
  • আজ বৃহস্পতিবার, ২২ মাঘ, ১৪৩২ | ৫ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    কিশোরগঞ্জে নির্বাচনী প্রচারে এনসিপি ও শিবির নেতার ওপর হামলার অভিযোগ

    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৭ এএম
    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৭ এএম

    কিশোরগঞ্জে নির্বাচনী প্রচারে এনসিপি ও শিবির নেতার ওপর হামলার অভিযোগ

    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৭ এএম

    কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে ১১ দলীয় জোটের ‘রিকশা’ প্রতীকের নির্বাচনী প্রচার চলাকালে এনসিপি ও ছাত্রশিবিরের নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে।

    বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের সুবিচারের মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এতে কুলিয়ারচর উপজেলা এনসিপির আহ্বায়ক আরিফুল ইসলাম এবং উপজেলা ছাত্রশিবিরের সভাপতি নাজিমুদ্দিন হৃদয়সহ কয়েকজন আহত হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।

    ভুক্তভোগীদের দাবি, বিকেলে সুবিচারের মোড়ে প্রচার চালানোর সময় কিশোরগঞ্জ-৬ আসনের বিএনপির প্রার্থী জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলমের সমর্থক গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মেজবাউল হক খোকা, উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক সম্পাদক নাদিরুজ্জামান খসরু, যুবদল নেতা জাকির হোসেন জিল্লু, ইউনিয়ন বিএনপি নেতা নূর আলম ও যুবদল নেতা তানভীর মিয়ার নেতৃত্বে হামলা চালানো হয়।

    এ সময় লিফলেট ছিনিয়ে নেওয়া, মোবাইল ফোন কেড়ে নেওয়া এবং হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। অভিযোগে আরও বলা হয়, “ধানের শীষ” প্রতীক ছাড়া অন্য কোনো প্রার্থীর পক্ষে প্রচার চালালে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

    তবে অভিযুক্ত গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা হামলার অভিযোগ অস্বীকার করেছেন।

    এ বিষয়ে কিশোরগঞ্জ-৬ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াসিন খন্দকার বলেন, “কুলিয়ারচর উপজেলা এনসিপির আহ্বায়ক আরিফুল ইসলাম বিষয়টি আমাকে জানিয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লিখিত অভিযোগ পেলে বিচারিক কমিটির মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।”

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…