এইমাত্র
  • এবার বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে আপিল বিভাগে নাহিদ
  • স্থানীয় নির্বাচন পর্যবেক্ষকেরা অবহেলার শিকার, ইসির উদাসীনতায় হতাশ ইওএস
  • ক্ষমতায় গেলে দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: তারেক রহমান
  • দিনাজপুরের লিচু, আম ও কাঠারিভোগ চাল বিশ্ববাজারে নেওয়ার অঙ্গীকার তারেক রহমানের
  • বরিশালের অধিকাংশ মানুষ জানেন না গণভোটের হ্যাঁ-না ভোট কী
  • দাঁড়িপাল্লার এক পাল্লায় গোপনে আমেরিকা, অপর পাল্লায় গোপনে ভারত: চরমোনাই পীর
  • মুন্সিগঞ্জে স্বতন্ত্র ও বিএনপি প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১০
  • মাগুরায় মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে পুলিশ সদস্য নিহত
  • কুষ্টিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু
  • বাংলাদেশে নিপাহ ভাইরাসে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ডব্লিউএইচও
  • আজ শনিবার, ২৪ মাঘ, ১৪৩২ | ৭ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    মাগুরায় মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে পুলিশ সদস্য নিহত

    মতিন রহমান, স্টাফ করেসপন্ডেন্ট (মাগুরা) প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫০ পিএম
    মতিন রহমান, স্টাফ করেসপন্ডেন্ট (মাগুরা) প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫০ পিএম

    মাগুরায় মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে পুলিশ সদস্য নিহত

    মতিন রহমান, স্টাফ করেসপন্ডেন্ট (মাগুরা) প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫০ পিএম

    মাগুরা শহরের পারনান্দুয়ালী নবগঙ্গা ব্রিজসংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা রোডে নবগঙ্গা ব্রিজের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।

    নিহত পুলিশ সদস্যের নাম বাদশা মোড়ল (২৬)। তিনি মাগুরার মোহাম্মদপুর উপজেলার বাবুখালী ক্যাম্পে কর্মরত ছিলেন। তার বাড়ি সাতক্ষীরা জেলার আইলিয়া গ্রামে। তিনি ওমর আলীর ছেলে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাগুরা পুলিশ লাইন থেকে রেশন নিয়ে মোটরসাইকেলে করে যাওয়ার সময় পেছন থেকে একটি দ্রুতগতির ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

    পথচারীরা তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাদিয়া ঝরা তাকে মৃত ঘোষণা করেন।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…