উৎসরমুখব ও শান্তিপুর্ণ পরিবেশে বরগুনা-১ আসনের (আমতলী-বরগুনা সদর-তালতলী) নির্বাচন বৃহস্পতিবার শেষে হয়েছে। গণনা শেষে এ আসলে দুইজন প্রার্থী জামানত হারিয়েছেন। তারা হলেন ১০ দলীয় ঐক্যজোট প্রার্থী অ্যাডভোকেট মোঃ জাহাঙ্গির হোসাইন ও জাতীয় পার্টি-জেপি প্রার্থী মোঃ জামাল হোসাইন।
জানাগেছে, বরগুনা-১ (আমতলী-বরগুনা সদর-তালতলী) আসনে বৃহস্পতিবার উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৯ হাজার ৪৫৯ জন। প্রদত্ত ভোটার সংখ্যা ২ লাখ ৮৭ হাজার ৫০৫। এর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মাওলানা মোঃ মাহমুদুল হোসাইন অলিউল্লাহ ১ লাখ ৪০ হাজার ২’শ ৯০, বিএনপির প্রার্থী ১ লাখ ৩৬ হাজার ১’শ ৫৪, জাতীয় পার্টি-জেপি প্রার্থী মোঃ জামাল হোসাইন পেয়েছেন ৯’শ ৫৯ এবং ১০ দলীয় ঐক্যজোট প্রার্থী অ্যাডভোকেট মোঃ জাহাঙ্গির হোসাইন ৫ হাজার ৪’শ ৮৩ ভোট পেয়েছেন। পরিপত্রে উল্লেখ আছে জামানাত রক্ষায় প্রদত্ত ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট প্রতিদ্বন্ধি প্রার্থীকে পেতে হবে। তাতে প্রত্যেক প্রার্থীকে জামানত রক্ষায় ভোট প্রয়োজন ৩৫ হাজার ৯’শ ৩৮ ভোট। কিন্তু এতো পরিমান ভোট প্রতিদ্বন্ধি প্রার্থী অ্যাডভোকেট মোঃ জাহাঙ্গির হোসাইন এবং মোঃ জামাল হোসাইন পায়নি। এতে এই দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে।
আমতলী উপজেলা নির্বাচন অফিসার মোঃ জিয়াউল হক বলেন, প্রদত্ত ভোটের আট ভাগের একভাগ প্রতিদ্বন্ধি প্রার্থীকে পেতে হয়, নইলে জামানাত বাজেয়াপ্ত হবে। বরগুনা-১ আসনে প্রদত্ত ভোটের সংখ্যা ২ লাখ ৮৭ হাজার ৫০৫। হিসাবয়ান্তে জামানত রক্ষায় প্রতিদ্বন্ধি প্রার্থীকে ৩৫ হাজার ৯’শ ৩৮ ভোট পেতে হবে। এতে এ আসনের মোঃ জাহাঙ্গির হোসাইন ও মোঃ জামাল হোসাইন জামানত হারিয়েছেন।
এসআর