ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ-১ (সিরাজদিখান–শ্রীনগর) আসনে ছয় প্রার্থীর মধ্যে চারজনই তাদের জামানত হারিয়েছেন। নির্বাচনী আইন অনুযায়ী, কোনো প্রার্থী যদি মোট বৈধ ভোটের কমপক্ষে ১২.৫% না পান, তবে তার জামানত বাজেয়াপ্ত হয়।
ফলাফলে দেখা গেছে ফুটবল প্রতীকের মো. মমিন আলী ৩০হাজার ৬৭৮ ভোট, হাতপাখা প্রতীকের মো. আতিকুর রহমান খান ৯হাজার ৩৯ ভোট, কাস্তে প্রতীকের আব্দুর রহমান ৪৪৩ ভোট,আপেল প্রতীকের রোকেয়া আক্তার ৩২০ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।
বড় ব্যবধানে বিজয়ী হন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের শেখ মো. আব্দুল্লাহ, যিনি পান ১লাখ ৬৭হাজার ৫৬২ ভোট।
নিকটতম প্রতিদ্বন্দ্বী দাড়িপাল্লা প্রতীকের একেএম ফখরুদ্দীন রাজী পান ১লাখ১হাজার ৫৬৮ ভোট। বিজয়ী প্রার্থী ৬৬হাজার ৯৯৪ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।
মুন্সিগঞ্জ-১ আসনটি সিরাজদিখান ও শ্রীনগর উপজেলা নিয়ে গঠিত। এই নির্বাচনী এলাকায় মোট ১৭০ ভোট কেন্দ্র রয়েছে, ভোটার সংখ্যা ৫লাখ ৪৫হাজার ৫১৮ জন। মোট বৈধ ভোটের সংখ্যা ৩লাখ ৯হাজার ৬১০ এবং বাতিল ভোট ৬হাজার ৫৬২। এর ফলে মোট ভোট পড়েছে ৩লাখ ১৬হাজার ১৭২টি, যা ভোটারদের মধ্যে ৫৭.৯৮ শতাংশ।
এসআর