ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার ২৪ ঘন্টা না পেরোতেই নিজ হাতে ব্যানার অপসারণ করে তাঁর নির্বাচনী এলাকার পরিবেশ পরিষ্কারে হাত দিলেন গাজীপর-২ আসনে নির্বাচিত বিএনপির এম মঞ্জুরুল করিম রনি।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে পর শহরের প্রাণ কেন্দ্র জয়দেবপুর রেলগেট এলাকায় দলীয় নেতাকর্মী নিয়ে এ ব্যানার অপসারণের কাজ শুরু করেন।
তাঁর এমন কাজকে সাধুবাদ জানিয়েছেন এলাকার স্থানীয় জনগণ। স্থানীয়দের সাথে এ বিষয়ে আলাপ হলে তারা বলেন, নির্বাচনের ধখল কাটিয়ে উঠার আগেই নিজ এলাকায় হাজির হয়ে মঞ্জুরুল করম রনির এমন কাজে নিজেকে সম্পৃক্ত করায় তারা অনেকটাই অভাক হয়েছেন। একই সাথে তারা বলেন, দিনের শুরুর সূর্যটা দেখলে বুঝা যায় দিনের বাকিটা সময় কেমন যাবে। তাদের মতে তারা একজন যোগ্য নেতাকেই তাদের প্রতিনিধিত্ব করতে নির্বাচিত করেছেন বলে মনে হচেছ।
এ বিষয়ে জানতে চাইলে সময়ের কণ্ঠস্বরকে রনি বলেন, আমি আমার এলাকার পরিবেশ সুন্দর করতেই মূলত দ্রুত ব্যানার পোষ্টার অপসারণে হাত দিয়েছি।
২৪ ঘন্টা না পেরোতেই নিজহাতে ব্যানার খোলার কাজ শুরু করেছেন, আগামীদিনে নিজ আসনের পরিবেশ ঠিক রাখতে এ ধরণের কাজ অব্যাহত থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মানুষ নির্বাচিত করেছে, তাদের প্রত্যাশা পূরণের জন্য যতটুকু সম্ভব করে যাবো।
গাজীপুর-২ আসনের জনগণ যে বিশ্বাস এবং আশায় আপনাকে নির্বাচিত করছেন, তাদের সেই আশা পূরণের লক্ষ্যে আপনি কি ধরণের পরিকল্পনা রাখছেন এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গাজীপুর -২ আসনের বাসিন্দাদের সাথে আমার যে অঙ্গীকার গুলো আছে তা পূরনে কাজ করবো। এছাড়াও আমাদের দলের চেয়ারম্যান সাহেব জনাব তারেক রহমান যে কর্মসূচীর ঘোষণা দিয়েছেন, মানুষের ভাগ্য উন্নয়নের তা বাস্তবায়ন করাই আমার লক্ষ্য।
তিনি আরও বলেন, আমরা দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ শুরু করবো। বড় বড় মেগা প্রকল্প হাতে নিয়ে আওয়ামী সরকারের মতো দুর্নীতির স্বর্গরাজ্যে বানানোর সুযোগ দিবো না। আমাদের যুব সমাজকে এগিয়ে নিতে তাদের কর্ম সংস্থানের ব্যবস্থা করবো পাশাপাশি আমাদের নারীদের স্বাবলম্বী করে দেওয়া জন্য কাজ করবো।
শুরু কোন কাজের মধ্যে দিয়ে করতে চান এমন প্রশ্নের জবাবে মঞ্জুরুল করিম রনি বলেন, আমি প্রথমেই আমার এলাকার জনগণের সাথে বসে অধিক জনগুরুত্ব বহন করে এমন কাজটি আগে করতে চাই। আমি আমার জনগণের সাথে বসেই এ সিদ্ধান্ত গ্রহণ করবো। তিনি বলেন আমরা সকলে মিলেই নিরাপদ, সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে গাজীপুরকে গড়ে তুলবো।
পিএম