ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে পরাজিত বিএনপি প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বিজয়ী জামায়াত প্রার্থী ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুষ্টিয়া জেলা বিএনপির কার্যালয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আমির হামজা এ শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় মুফতি আমির হামজা জাকির হোসেন সরকারকে মিষ্টিমুখ করান।
শুভেচ্ছা বিনিময়কালে মুফতি আমির হামজা বলেন, একই সঙ্গে আগামী দিনে কুষ্টিয়ার উন্নয়নে জাকির হোসেন সরকারের সহযোগিতা চান।
পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে সব ভেদাভেদ ভুলে একযোগে কাজ করে কুষ্টিয়া-৩ আসনের এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে চাই।
এ সময় জেলা জামায়াতের সেক্রেটারি সূজা উদ্দিন জোয়ার্দার, শহর জামায়াতের আমির এনামুল হকসহ বিএনপি ও জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াত প্রার্থী মুফতি আমির হামজা দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৮০ হাজার ৬৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রকৌশলী জাকির হোসেন ধানের শীষ প্রতীককে পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ৯৩৯।
এফএস