এইমাত্র
  • বঙ্গোপসাগরে লঘুচাপ, বিভিন্ন বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
  • টানা ২ দফা পতনের পর দাম বেড়েছে স্বর্ণের
  • ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে জনস্রোত
  • দুর্নীতি ও ধর্মান্ধতা একুশের চেতনার পরিপন্থী: ড. ইফতেখারুজ্জামান
  • শহীদ মিনারে ফুল দিতে বাধা: বিএনপির উদ্দেশে সতর্ক বার্তা রুমিন ফারহানার
  • বাধার মুখে শহীদ মিনারে ফুল দিতে পারলেন না রুমিন ফারহানা
  • কর্ণফুলীতে জামায়াতের হামলায় বিএনপির ৮কর্মী আহত
  • ত্রিশালে বিনম্র শ্রদ্ধায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
  • আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের কবর জিয়ারত করে দোয়া জামায়াতের
  • ভাষা শহিদদের স্মরণে শহিদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন
  • আজ শনিবার, ৮ ফাল্গুন, ১৪৩২ | ২১ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    পুঠিয়ায় একুশের প্রথম প্রহরে এমপি নজরুল মন্ডলের শ্রদ্ধা নিবেদন

    মো. আরিফুল হক রুবেল, পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৭ এএম
    মো. আরিফুল হক রুবেল, পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৭ এএম

    পুঠিয়ায় একুশের প্রথম প্রহরে এমপি নজরুল মন্ডলের শ্রদ্ধা নিবেদন

    মো. আরিফুল হক রুবেল, পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৭ এএম

    শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজশাহীর পুঠিয়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। একুশের প্রথম প্রহরে শ্রদ্ধা জানান রাজশাহী-৫ (পুঠিয়া–দুর্গাপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও রাজশাহী জেলা বিএনপির সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।


    শুক্রবার রাত ১২টা ১ মিনিটে পুঠিয়া পৌরসভার পাঁচআনী রাজবাড়ী বাজার এলাকার শহীদ মিনারে তিনি পুষ্পস্তবক অর্পণ করেন।


    শ্রদ্ধা নিবেদন শেষে অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল বলেন, ‘২১ ফেব্রুয়ারি বাংলাদেশের স্বাধীনতার প্রথম সোপান। ভাষা আন্দোলনের মধ্য দিয়েই স্বাধীনতার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল। ভাষার জন্য লড়াই মানে একটি মানচিত্রের জন্য লড়াই—যার চূড়ান্ত পরিণতি ঘটে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে।’


    তিনি নতুন প্রজন্মকে মাতৃভাষার মর্যাদা রক্ষায় সচেতন থাকার আহ্বান জানান।


    এ সময় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু হায়াত মো. আসাদুজ্জামান, সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম জুম্মা, বিভাগীয় কোর্ট রাজশাহীর স্পেশাল পিপি মুন্সী আবুল কালাম আজাদ, সাবেক পৌর মেয়র আসাদুল হক আসাদ, সাবেক ছাত্রনেতা ও জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জুলফিকার রহমান ভুট্টো এবং প্রভাষক আতিকুর রহমানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


    এরপর উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান ও সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস সুমিত শহীদ মিনারে শ্রদ্ধা জানান। পুঠিয়া থানা ও পবা হাইওয়ে (শিবপুর) থানার কর্মকর্তারাও পুষ্পস্তবক অর্পণ করেন।


    পরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদলসহ বিভিন্ন সরকারি–বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক–সাংস্কৃতিক সংগঠন পর্যায়ক্রমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।


    শেষে ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…