এইমাত্র
  • চকরিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা–ছেলে নিহত
  • উলিপুরে চিরকুট লিখে যুবকের আত্মহত্যা
  • শপথের প্রয়োজন নেই, ‘হ্যাঁ’ অটোমেটিক কার্যকর হবে: পানি সম্পদ মন্ত্রী
  • নওগাঁয় সুবিধাবঞ্চিত ৬শ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
  • জামালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু
  • বেকারত্ব বাড়ানো শিক্ষা ব্যবস্থা বাদ দিতে হবে: শিক্ষামন্ত্রী
  • কোম্পানীগঞ্জে শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার পথে আ.লীগের ৬ নেতাকর্মী আটক
  • কেরানীগঞ্জে কেন্দ্রীয় শহীদ মিনারে আমানউল্লাহ আমানের শ্রদ্ধা নিবেদন
  • আলফাডাঙ্গার দুই কলেজে বিনম্র শ্রদ্ধায় শহীদ দিবস পালিত
  • ববিতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপিত
  • আজ শনিবার, ৮ ফাল্গুন, ১৪৩২ | ২১ ফেব্রুয়ারি, ২০২৬
    অর্থ-বাণিজ্য

    ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন প্রধান বিচারপতির

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৮ এএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৮ এএম

    ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন প্রধান বিচারপতির

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৮ এএম
    ছবি: সংগৃহীত

    মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী মহান ভাষা আন্দোলনের বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।

    আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোর ৬টায় তিনি কেন্দ্রীয় শহিদ মিনার-এ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এস এম এমদাদুল হক, বিচারপতি ফারাহ মাহবুবসহ হাইকোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।

    পুষ্পস্তবক অর্পণের পর প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা ভাষা শহিদদের স্মৃতির প্রতি গভীর সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় ভাষা আন্দোলনে শহিদদের আত্মত্যাগ ও অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

    এর আগে প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন শহিদ মিনারে ফুল দিয়ে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর রাত ১২টা ৮ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তার সঙ্গে মন্ত্রিসভার সদস্যরাও উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর বিএনপি ও জিয়া পরিবারের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করা হয়।

    পরবর্তীতে সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ১১-দলীয় জোটের নেতারা শহিদ মিনারে শ্রদ্ধা জানান। এ সময় বিরোধীদলীয় চিফ হুইপ এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামসহ জোটের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

    এর ধারাবাহিকতায় মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীসহ আপিল বিভাগের বিচারপতিরা শ্রদ্ধা নিবেদন করেন। তিন বাহিনীর পক্ষে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন ভাষা শহিদদের স্মরণে ফুল দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান পুষ্পস্তবক অর্পণ করেন।

    এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের মধ্যে এনসিপি, গণঅধিকার পরিষদ, এনডিএম, এবি পার্টি, জাতীয় পার্টি, বিজেপি, জেপি, সিপিবি, বাসদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জাসদ, জেএসডি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শ্রদ্ধা জানায়। ছাত্রদলের পাশাপাশি ছাত্র ইউনিয়ন, ছাত্রফ্রন্ট ও ছাত্রমৈত্রীর নেতাকর্মীরাও শহিদ মিনারে উপস্থিত ছিলেন।

    বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ ঢাকার বিভিন্ন কলেজ এবং জুলাই ঐক্য, প্রথম আলো বন্ধুসভা ও জুলাই মঞ্চ উল্লেখযোগ্য।

    এছাড়াও কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা আন্দোলনের বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছেন সর্বস্তরের মানুষ। শনিবার শ্রদ্ধা জানাতে ভোর থেকেই শহিদ মিনার এলাকায় মানুষের ঢল নামে।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…