এইমাত্র
  • বিকেলে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রেস ব্রিফিং
  • মেঘনায় ইজারার আড়ালে ফুটপাত বাণিজ্য, অপসারণে প্রশ্নের মুখে প্রশাসন
  • চলতি মাস থেকে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার: তথ্যমন্ত্রী
  • পিরোজপুরে ভাষা শহীদদের প্রতি গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর শ্রদ্ধা
  • স্বপ্ন দেখিয়েছি, এবার তা বাস্তবায়ন করতে হবে: এমপি জসিম উদ্দিন আহমেদ
  • আনসার ও ভিডিপি একাডেমিতে ১২০ ফুট উচ্চতার ‘চির উন্নত বিজয় নিশান’ উদ্বোধন
  • শপথের পর নিজ এলাকায় ঝাড়ু হাতে এমপি শাহজাহান চৌধুরী
  • গ্রামবাসীর উদ্যোগে তাবু টানিয়ে অস্থায়ী মসজিদ, হরগজ দক্ষিণ পাড়ায় ব্যতিক্রমী উদ্যোগ
  • নাগরপুরে অমর একুশে পালিত, নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা
  • মব কালচার থেকে বেরিয়ে আসতে হবে: পানিসম্পদমন্ত্রী
  • আজ শনিবার, ৮ ফাল্গুন, ১৪৩২ | ২১ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    কোম্পানীগঞ্জে শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার পথে আ.লীগের ৬ নেতাকর্মী আটক

    শাহাদাৎ বাবু, নোয়াখালী প্রতিনিধি প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৫ পিএম
    শাহাদাৎ বাবু, নোয়াখালী প্রতিনিধি প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৫ পিএম

    কোম্পানীগঞ্জে শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার পথে আ.লীগের ৬ নেতাকর্মী আটক

    শাহাদাৎ বাবু, নোয়াখালী প্রতিনিধি প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৫ পিএম

    নোয়াখালীর কোম্পানীগঞ্জে শহীদ মিনারে ফুল দেয়ার প্রস্তুতির সময় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

    শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম। এর আগে শুক্রবার দিবাগত রাত ৩টা থেকে ৪টার মধ্যে উপজেলার বসুরহাট বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১০-১৫ জন নেতাকর্মী বসুরহাট বাজারের বিভিন্ন স্থানে জড়ো হন। পরে তারা বসুরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে যাওয়ার প্রস্তুতি নিলে পুলিশ অভিযান চালিয়ে ছয়জনকে আটক করে।

    কোম্পানীগঞ্জ থানার ওসি নুরুল হাকিম আরও বলেন, আটক ব্যক্তিদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। প্রাথমিকভাবে তারা আওয়ামী লীগের সমর্থক বলে জানা গেছে। যাচাই শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…