অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি শুরু হয়েছে। শুক্রবার রাত ১২টা ১ মিনিটে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর শহীদ মিনারে প্রথম পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
এরপর পর্যায়ক্রমে পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী, জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং তাদের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, প্রেসক্লাব, বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
শ্রদ্ধা নিবেদনের সময় শহীদ মিনার প্রাঙ্গণে নীরবতা ও গভীর শ্রদ্ধার আবহ বিরাজ করে।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শনিবার দিনব্যাপী বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচি পালনের কথা জানানো হয়েছে।
ইখা