এইমাত্র
  • গৌরনদীতে শহীদ মিনারে ফুল দিয়ে আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনের অভিযোগ
  • বরগুনায় জেলের জালে সাড়ে ২২ কেজির কোরাল
  • মোংলা বন্দরের পূর্ণ সক্ষমতা কাজে লাগাতে চায় সরকার: নৌপরিবহন মন্ত্রী
  • কুষ্টিয়ায় সিএনজি অটোরিকশা–ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
  • দেলদুয়ারে নবনির্বাচিত এমপির মতবিনিময়
  • কিশোরগঞ্জে বাস–সিএনজির মুখোমুখি সংঘর্ষে আহত ৪, সড়ক অবরোধ
  • ধর্মীয়-সামাজিক স্থিতিশীলতাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী
  • মেঘনায় ইজারার আড়ালে ফুটপাত বাণিজ্য, অপসারণে প্রশ্নের মুখে প্রশাসন
  • চলতি মাস থেকে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার: তথ্যমন্ত্রী
  • পিরোজপুরে ভাষা শহীদদের প্রতি গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর শ্রদ্ধা
  • আজ শনিবার, ৮ ফাল্গুন, ১৪৩২ | ২১ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    স্বপ্ন দেখিয়েছি, এবার তা বাস্তবায়ন করতে হবে: এমপি জসিম উদ্দিন আহমেদ

    খালেদ রায়হান, চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৩ পিএম
    খালেদ রায়হান, চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৩ পিএম

    স্বপ্ন দেখিয়েছি, এবার তা বাস্তবায়ন করতে হবে: এমপি জসিম উদ্দিন আহমেদ

    খালেদ রায়হান, চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৩ পিএম

    চট্টগ্রাম-১৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচনের আগে মানুষকে উন্নয়নের স্বপ্ন দেখিয়েছি, এখন সেই স্বপ্ন বাস্তবে রূপ দেওয়ার সময় এসেছে।


    শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় চন্দনাইশ উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন আয়োজিত মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


    এমপি জসিম উদ্দিন আহমেদ বলেন, নির্বাচনের আগে উপজেলার আনাচে-কানাচে ঘুরে মানুষের নানা সমস্যার কথা জেনেছি। শত সমস্যায় জর্জরিত এ জনপদে উন্নয়ন ও পরিবর্তনের যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা আপনাদের সঙ্গে নিয়ে বাস্তবায়ন করতে চাই।


    তিনি যোগাযোগব্যবস্থার উন্নয়ন, দালালমুক্ত অফিস এবং চাঁদাবাজমুক্ত এলাকা গড়ে তোলার ঘোষণা দেন। এ লক্ষ্যে বিরতিহীনভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।


    উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজিব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা।


    সানজিদা জাফর পপির সঞ্চালনায় আরও বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রশ্মি চাকমা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আজাদ হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসী আক্তার, উপজেলা প্রকৌশলী তন্ময় নাথ ও চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ খান।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…