এইমাত্র
  • মেঘনায় ইজারার আড়ালে ফুটপাত বাণিজ্য, অপসারণে প্রশ্নের মুখে প্রশাসন
  • চলতি মাস থেকে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার: তথ্যমন্ত্রী
  • পিরোজপুরে ভাষা শহীদদের প্রতি গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর শ্রদ্ধা
  • স্বপ্ন দেখিয়েছি, এবার তা বাস্তবায়ন করতে হবে: এমপি জসিম উদ্দিন আহমেদ
  • আনসার ও ভিডিপি একাডেমিতে ১২০ ফুট উচ্চতার ‘চির উন্নত বিজয় নিশান’ উদ্বোধন
  • শপথের পর নিজ এলাকায় ঝাড়ু হাতে এমপি শাহজাহান চৌধুরী
  • গ্রামবাসীর উদ্যোগে তাবু টানিয়ে অস্থায়ী মসজিদ, হরগজ দক্ষিণ পাড়ায় ব্যতিক্রমী উদ্যোগ
  • নাগরপুরে অমর একুশে পালিত, নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা
  • মব কালচার থেকে বেরিয়ে আসতে হবে: পানিসম্পদমন্ত্রী
  • উলিপুরে আশ্রয়ণ প্রকল্পের ঘর দখলের চেষ্টায় হামলা, মূল অভিযুক্ত গ্রেপ্তার
  • আজ শনিবার, ৮ ফাল্গুন, ১৪৩২ | ২১ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    পাবিপ্রবিতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

    মিকাইল হোসাইন, পাবিপ্রবি প্রতিনিধি প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৫ পিএম
    মিকাইল হোসাইন, পাবিপ্রবি প্রতিনিধি প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৫ পিএম

    পাবিপ্রবিতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

    মিকাইল হোসাইন, পাবিপ্রবি প্রতিনিধি প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৫ পিএম

    যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।


    শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।


    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এস এম আব্দুল আউয়াল, কোষাধ্যক্ষ ড. মো. শামীম আহসান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাশেদুল হক, প্রক্টর, বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।


    কোষাধ্যক্ষ ড. মো. শামীম আহসান বলেন, বহু ত্যাগ ও আত্মত্যাগের বিনিময়ে বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছে। তবে এখনো সর্বস্তরে বাংলা ভাষা পূর্ণাঙ্গ দাপ্তরিক ভাষা হিসেবে প্রতিষ্ঠিত হয়নি। এতে শিক্ষার্থীরা বিভিন্ন ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হন। তিনি সর্বস্তরে বাংলা ভাষা কার্যকরভাবে প্রয়োগ এবং আন্তর্জাতিক পরিসরে এর মর্যাদা বৃদ্ধির আহ্বান জানান।


    উপাচার্য ড. এস এম আব্দুল আউয়াল বলেন, ভাষার অধিকার আদায়ের জন্য বাঙালি জাতি আন্দোলন করেছে এবং সালাম, রফিক, জব্বার ও বরকতের মতো তরুণরা জীবন উৎসর্গ করেছেন। ভাষা আন্দোলনের চেতনা শুধু গৌরবের ইতিহাস নয়, দেশের সব জাতিগোষ্ঠীর ভাষা সংরক্ষণ ও সম্মানের দায়িত্বও স্মরণ করিয়ে দেয়। পাহাড়ি ও সাঁওতালসহ বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের ভাষা রক্ষা ও বিকাশেও সচেতন থাকার আহ্বান জানান তিনি।


    তিনি আরও বলেন, ভাষা আন্দোলন ছিল বাঙালির অধিকার আদায়ের ঐতিহাসিক সূচনা, যা পরবর্তীতে মুক্তিযুদ্ধের ভিত্তি তৈরি করে। একুশের চেতনা থেকেই ছয় দফা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধের পথ সুগম হয়।


    পুষ্পস্তবক অর্পণ শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…