এইমাত্র
  • বাংলাদেশিদের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো শিলিগুড়ির হোটেল মালিকরা
  • নেপালে বাস দুর্ঘটনায় ব্রিটিশ নাগরিকসহ নিহত ১৯
  • হাইকোর্টের ২ বিচারপতির পদত্যাগপত্র গ্রহণ
  • ৩ সচিবকে প্রত্যাহার করে প্রজ্ঞাপন
  • ইতিহাসে সর্বকনিষ্ঠ ও প্রথম সমকামী প্রধানমন্ত্রী পেল নেদারল্যান্ডস
  • নামি দামি দোকান নয়, ফুটপাতের ইফতারেই ভরসা স্বল্প আয়ের মানুষের
  • নিকলীতে নিখোঁজের ৭ দিন পর ডোবায় মিলল নারীর অর্ধগলিত মরদেহ
  • সিরাজদিখানে স্বাস্থ্য কমপ্লেক্সে এমপির হঠাৎ পরিদর্শন
  • নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, বাবা–ছেলেসহ নিহত ৫
  • বিডিআর হত্যাকাণ্ড নিয়ে পুনরায় কমিশন গঠন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • আজ সোমবার, ১০ ফাল্গুন, ১৪৩২ | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
    খেলা

    ভারতের লজ্জাজনক হারের পর দ. আফ্রিকাকে নিয়ে ব্যঙ্গ করা বিজ্ঞাপন উধাও

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৫ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৫ পিএম

    ভারতের লজ্জাজনক হারের পর দ. আফ্রিকাকে নিয়ে ব্যঙ্গ করা বিজ্ঞাপন উধাও

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৫ পিএম
    সংগৃহীত ছবি

    গত টি-টোয়েন্টি বিশ্বকাপের দুই ফাইনালিস্ট বলে কথা! এবার তাই ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ নিয়ে একটু বেশিই উত্তাপ ছড়াচ্ছিল। 


    সেই উত্তাপে ঘি ঢেলেছিল স্টার স্পোর্টস। সুপার এইট পর্বের এই ম্যাচের কয়েক দিন আগে থেকে দক্ষিণ আফ্রিকা দলকে ব্যঙ্গ করে একটি বিজ্ঞাপন প্রচার করে আসছিল ভারতের ক্রীড়াবিষয়ক টেলিভিশন চ্যানেলটি। 


    তবে আহমেদাবাদে গতকাল রাতে দক্ষিণ আফ্রিকার কাছে ভারত লজ্জাজনকভাবে হারতেই সেই বিজ্ঞাপন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে মুছে ফেলেছে (ডিলিট করেছে) স্টার স্পোর্টস।


    টি-টোয়েন্টি বিশ্বকাপের অফিশিয়াল সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টস। তাদের বানানো এই বিজ্ঞাপনকে কুরুচিপূর্ণ বলেছে ভারতেরই টেলিভিশন চ্যানেল এনডিটিভি। বিজ্ঞাপনটিকে এখন তারা ভারতের জন্য দুঃস্বপ্ন মনে করছে। 


    ইন্ডিয়া টুডের মন্তব্য প্রতিবেদনের শিরোনাম- ‘কাপকেক বিজ্ঞাপন ডিলিট, চূর্ণ হলো অহংকার : এরপর কী পরিবেশন করছে স্টার স্পোর্টস?’


    বড় টুর্নামেন্টে ভারতের ম্যাচ সামনে রেখে স্টার স্পোর্টস প্রায়ই প্রোমো ভিডিও প্রচার করে, যা মাঝে মাঝে বির্তকের জন্ম দেয়।

    এবার সুপার এইটে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হওয়ার কয়েক দিন আগে তেমনই একটি প্রোমো প্রচার করা হয়। 


    একটি ক্যাফেতে ধারণকৃত সেই বিজ্ঞাপনে দেখা যায়, ভারত ও দক্ষিণ আফ্রিকার দুই সমর্থক টেবিলের শেষ কাপকেকটি তুলে নিতে এগিয়ে যাচ্ছিলেন, যা দ্রুত এগিয়ে হাতে তুলে নেন দক্ষিণ আফ্রিকান সমর্থক।


    এ সময় ভারতীয় সমর্থক তাকে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে হারের কথা মনে করিয়ে দিয়ে বিদ্রুপ করেন। এমনকি বড় ম্যাচে দক্ষিণ আফ্রিকার ‘চোকার’ দুর্নাম নিয়েও ট্রল করা হয় সেই ভিডিওতে।


    বিজ্ঞাপনটি প্রচারের পর থেকেই সমালোচনা শুরু হয়। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার ডাকনাম ‘কাপকেক’। স্টার স্পোর্টসের ‘কাপকেক’ নিয়ে রসিকতা দেশটির সমর্থকরা ভালোভাবে নেননি। 


    তাদের পাশাপাশি অনেক ভারতীয়ও সামাজিক যোগাযোগ মাধ্যমে স্টার স্পোর্টসের বিজ্ঞাপনের সমালোচনা করেন। অনেকে প্রশ্ন তোলেন, ভিউ বা হাইপ বাড়ানোর জন্য প্রতিপক্ষকে সম্মান জানানোর ন্যূনতম সৌজন্যবোধ কি হারিয়ে ফেলেছে স্টার স্পোর্টস?


    কাল রাতে দক্ষিণ আফ্রিকার কাছে ভারত ধরাশায়ী হওয়ার পর পরিস্থিতি বেগতিক দেখে স্টার স্পোর্টস তাদের অফিশিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে ভিডিওটি ডিলিট করে দেয়।


    তবে তাতেও থামেনি ব্যঙ্গ-বিদ্রুপ। দক্ষিণ আফ্রিকান অভিনেতা ও ইনফ্লুয়েন্সার থানজা ভুর একটি পাল্টা ভিডিও শেয়ার করেন। সেখানে দেখা যায়, তিনি বেশ তৃপ্তি নিয়ে একটি কাপকেক খাচ্ছেন, পাশে স্ক্রিনে ভারতের হারের স্কোরকার্ডটি জ্বলজ্বল করছে। ক্যাপশনে লেখা—‘খুব মিষ্টি!’


    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…