এইমাত্র
  • নিকলীতে নিখোঁজের ৭ দিন পর ডোবায় মিলল নারীর অর্ধগলিত মরদেহ
  • সিরাজদিখানে স্বাস্থ্য কমপ্লেক্সে এমপির হঠাৎ পরিদর্শন
  • নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, বাবা–ছেলেসহ নিহত ৫
  • বিডিআর হত্যাকাণ্ড নিয়ে পুনরায় কমিশন গঠন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • পদোন্নতিপ্রাপ্ত ২ সেনা কর্মকর্তাকে র‌্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী
  • চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে শিশুসহ আটজন দগ্ধ
  • অসমাপ্ত কাজ নতুন চিফ প্রসিকিউটর এগিয়ে নিয়ে যাবেন: তাজুল ইসলাম
  • হবিগঞ্জে উপজেলা বিএনপি সভাপতিকে আটকের পর মহাসড়ক অবরোধ
  • ঢাকা উত্তর ও দক্ষিণসহ ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ
  • বরগুনায় ইয়াবাসহ আটক ১
  • আজ সোমবার, ১০ ফাল্গুন, ১৪৩২ | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    সিরাজদিখানে স্বাস্থ্য কমপ্লেক্সে এমপির হঠাৎ পরিদর্শন

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০০ পিএম
    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০০ পিএম

    সিরাজদিখানে স্বাস্থ্য কমপ্লেক্সে এমপির হঠাৎ পরিদর্শন

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০০ পিএম

    মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হঠাৎ পরিদর্শনে গিয়েছেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ। আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তিনি হাসপাতালে উপস্থিত হয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।


    পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন। এ সময় বেশ কয়েকজন রোগী হাসপাতালের নানা অনিয়ম ও সেবায় ভোগান্তির কথা সংসদ সদস্যের কাছে তুলে ধরেন।


    পরিদর্শন শেষে সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ বলেন, দীর্ঘ সময় ধরে হাসপাতাল পরিদর্শন করে দেখা গেছে, এখানে প্রধান সমস্যা জনবল সংকট। পাশাপাশি কিছু প্রয়োজনীয় চিকিৎসা যন্ত্রপাতিরও ঘাটতি রয়েছে। চিকিৎসাসেবা মানুষের মৌলিক অধিকার, তাই হাসপাতাল পরিদর্শনের মাধ্যমেই আমি আমার কার্যক্রম শুরু করেছি।


    তিনি আরও বলেন, আমার নির্বাচনী এলাকার জনগণের সব ধরনের মৌলিক চাহিদা পূরণে কাজ করব। বিশেষ করে হাসপাতালকে কেন্দ্র করে গড়ে ওঠা দালাল চক্রের দৌরাত্ম্য কোনোভাবেই বরদাশত করা হবে না। আশপাশের কিছু ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের সঙ্গে যুক্ত দালালরা এখানে সক্রিয় রয়েছে। ভবিষ্যতে হাসপাতালে দালালের উপস্থিতি পাওয়া গেলে প্রশাসনের মাধ্যমে তাদের গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


    এ সময় উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম বারী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামশেদ ফরিদী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান, সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ও সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী অহিদুল ইসলাম অহিদ, ইছাপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল হাসান ও সাধারণ সম্পাদক নুরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…