এইমাত্র
  • রাজধানীতে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা
  • রমজানে একদিনে ওমরাহ পালনে নতুন রেকর্ড
  • দেশে ফের শক্তিশালী ভূমিকম্প
  • দেশের রিজার্ভে বড় সুখবর, ৩৫ বিলিয়ন ডলার ছাড়াল
  • ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান
  • এবার বাংলাদেশ ব্যাংকের ৪ পরিচালককে বদলি
  • ২০২৫ সালে রেকর্ড ১২৯ সাংবাদিক নিহত
  • যুক্তরাষ্ট্রে আঘাত হানার ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: ট্রাম্প
  • বোমা হামলায় জড়িত থাকার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক গোয়েন্দা প্রধান গ্রেপ্তার
  • পদত্যাগ করিনি, তবে শুনেছি আমি আর নেই: আহসান এইচ মনসুর
  • আজ বৃহস্পতিবার, ১২ ফাল্গুন, ১৪৩২ | ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    দেবরের আত্মহত্যার পর ভাবীর আত্মহত্যা!

    এম এম জসিম উদ্দিন, ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৮ পিএম
    এম এম জসিম উদ্দিন, ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৮ পিএম

    দেবরের আত্মহত্যার পর ভাবীর আত্মহত্যা!

    এম এম জসিম উদ্দিন, ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৮ পিএম

    শরীয়তপুরের ভেদরগঞ্জে দেবরের আত্মহত্যার ২৪ ঘণ্টা না পেরোতেই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তারই চাচাতো ভাবী। স্থানীয়রা বলছেন, তাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলে আসছিল, সেই জের ধরে এই ঘটনা ঘটেছে। এমন ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

    বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ভেদরগঞ্জ উপজেলার মহিষার ইউনিয়নে এ ঘটনা ঘটে।

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভেদরগঞ্জ উপজেলার মধ্য মহিষার এলাকার মিল্টন মল্লিকের সঙ্গে গোপন প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল তারই চাচাতো ভাই ও মালেশিয়া প্রবাসী ফয়সাল মল্লিকের স্ত্রী এলিনা আক্তারের। তিন মাস আগে বিষয়টি জানাজানি হলে তাদের মধ্যে ঝামেলার সৃষ্টি হয়। গতকাল মঙ্গলবার মোহাম্মদপুর এলাকায় ইফতার শেষে নিজ কর্মস্থলের পাশের একটি ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন মিল্টন মল্লিক। ধারণা করা হয়, প্রেমের সম্পর্কের জেরেই এ ঘটনা ঘটিয়েছেন তিনি। এদিকে তার মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে বুধবার সকালে মধ্য মহিষার এলাকায় স্বামীর বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার পথ বেছে নেন ভাবী এলিনা আক্তারও।

    স্থানীয় বাসিন্দা মিঠু বলেন, মিল্টন আমার কাছের বন্ধু ছিল। সাত মাস আগে লিবিয়া থেকে ফিরে এসে ঢাকায় মিষ্টির দোকানে কাজ করত। গতকাল শুনলাম, সে ইফতার শেষে আত্মহত্যা করেছে। আজ তার মরদেহ দেশে আসার কথা। হঠাৎ করে সকালে শুনতে পাই, তার যে চাচাতো ভাবী আছে সেও আত্মহত্যা করেছে। এলাকাবাসীর অনেকেই ধারণা করত, তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল।

    তাদের এক নিকটাত্মীয় আব্দুল খালেক মাদবর বলেন, তারা দুজন প্রেমের সম্পর্কে ছিল। সেই ঘটনার সূত্র ধরে দুজনেই আত্মহত্যা করেছে। আমরা আগে থেকেই আভাস পেয়েছিলাম, দুজন প্রেমের সম্পর্ক করে আসছিল। এমন ঘটনা এর আগে এই এলাকায় ঘটেনি।

    এ বিষয়ে ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বলেন, সকালে হাসপাতাল থেকে জানতে পারি সেখানে আত্মহত্যা করা একজনকে আনা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…