এইমাত্র
  • রাজধানীতে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা
  • রমজানে একদিনে ওমরাহ পালনে নতুন রেকর্ড
  • দেশে ফের শক্তিশালী ভূমিকম্প
  • দেশের রিজার্ভে বড় সুখবর, ৩৫ বিলিয়ন ডলার ছাড়াল
  • ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান
  • এবার বাংলাদেশ ব্যাংকের ৪ পরিচালককে বদলি
  • ২০২৫ সালে রেকর্ড ১২৯ সাংবাদিক নিহত
  • যুক্তরাষ্ট্রে আঘাত হানার ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: ট্রাম্প
  • বোমা হামলায় জড়িত থাকার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক গোয়েন্দা প্রধান গ্রেপ্তার
  • পদত্যাগ করিনি, তবে শুনেছি আমি আর নেই: আহসান এইচ মনসুর
  • আজ বৃহস্পতিবার, ১২ ফাল্গুন, ১৪৩২ | ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
    জাতীয়

    দেশে ফের শক্তিশালী ভূমিকম্প

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৬ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৬ পিএম

    দেশে ফের শক্তিশালী ভূমিকম্প

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৬ পিএম
    ফাইল ছবি

    দেশে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০ টা ৫৩ মিনিটে এ কম্পন অনুভূত হয়।

    ইএমএসসি ওয়েবসাইট অনুযায়ী রিখটার স্কেলে এর মাত্র ছিল ৫ দশমিক ১। এর উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সাংগাই অঞ্চলের মনিওয়া শহর থেকে প্রায় ১১২ কিলোমিটার উত্তর-উত্তরপশ্চিমে এবং মাওলাইক শহর থেকে প্রায় ৭৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।

    ভূমিকম্পটির অবস্থান ছিল ২৩ দশমিক ০৪১১ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৯৪ দশমিক ৭২৬৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০১ কিলোমিটার।

    রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় এ কম্পন অনুভূত হয়েছে। ঢাকার বনশ্রী, সবুজবাগ, মগবাজার, মালিবাগ এলাকার একাধিক বাসিন্দারা এই কম্পন অনুভবের তথ্য নিশ্চিত করেছেন। কম্পন অনুভূত হওয়ায় রাজধানীসহ বিভিন্ন এলাকায় মানুষ ঘরবাড়ি থেকে বেরিয়ে আসেন।

    এছাড়া সিলেটেও ভূমিকম্প অনুভূত হয়েছে বলে খবর। এই কম্পনে নগরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

    এদিকে কক্সবাজারসহ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায়ও ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছেন সেখানের বাসিন্দারা। ভূমিকম্পনে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। 

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…