এইমাত্র
  • রাজধানীতে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা
  • রমজানে একদিনে ওমরাহ পালনে নতুন রেকর্ড
  • দেশে ফের শক্তিশালী ভূমিকম্প
  • দেশের রিজার্ভে বড় সুখবর, ৩৫ বিলিয়ন ডলার ছাড়াল
  • ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান
  • এবার বাংলাদেশ ব্যাংকের ৪ পরিচালককে বদলি
  • ২০২৫ সালে রেকর্ড ১২৯ সাংবাদিক নিহত
  • যুক্তরাষ্ট্রে আঘাত হানার ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: ট্রাম্প
  • বোমা হামলায় জড়িত থাকার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক গোয়েন্দা প্রধান গ্রেপ্তার
  • পদত্যাগ করিনি, তবে শুনেছি আমি আর নেই: আহসান এইচ মনসুর
  • আজ বৃহস্পতিবার, ১২ ফাল্গুন, ১৪৩২ | ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ,

    লালমনিরহাটে চাঁদাবাজির সময় দুই জন গ্রেপ্তার

    কাওছার মাহমুদ, লালমনিরহাট প্রতিনিধি প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৯ পিএম
    কাওছার মাহমুদ, লালমনিরহাট প্রতিনিধি প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৯ পিএম

    লালমনিরহাটে চাঁদাবাজির সময় দুই জন গ্রেপ্তার

    কাওছার মাহমুদ, লালমনিরহাট প্রতিনিধি প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৯ পিএম

    লালমনিরহাট জজ কোর্ট এলাকায় সাধারণ অটোরিকশা চালকদের কাছ থেকে অবৈধভাবে চাঁদা আদায়ের সময় হাতেনাতে দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।


    বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে জেলা জজ কোর্ট এলাকার লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের সামনে থেকে তাঁদের আটক করা হয়।


    আটককৃতরা হলেন— জেলার আদিতমারী উপজেলার সাপটিবাড়ি (খাতাপাড়া) এলাকার মৃত সামসুল হকের ছেলে মো. মজমুল হক (৫০) ও জেলা শহরের তালুক খুটামারা এলাকার মৃত তাহের আলীর ছেলে মো. মোসলেম উদ্দিন ভোলা (৪০)।


    পুলিশ সূত্রে জানা গেছে, লালমনিরহাট জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) সাদ আহম্মেদের নেতৃত্বে একটি বিশেষ দল সদর কোর্ট এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় অটোরিকশা চালকদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা উত্তোলনকালে ওই দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করেন এসআই মো. মনিরুজ্জামান, এএসআই মো. আলদাদ হোসেন এবং কনস্টেবল মো. লেবু মিয়া পিপিএম।


    পরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মীর আল মনসুর শোয়েবের আদালতে হাজির করা হয়। ভ্রাম্যমাণ আদালতে দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় অপরাধ স্বীকার করায় মো. মজমুল হককে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং মো. মোসলেম উদ্দিন ভোলাকে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।


    জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি সাদ আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাধারণ মানুষকে হয়রানি ও চাঁদাবাজি রোধে পুলিশ প্রশাসনের এই কঠোর অবস্থান ও বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।


    এনআই

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…