এইমাত্র
  • উত্তরায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ ১০ জন দগ্ধ
  • সেনাবাহিনীর নার্সিং সার্ভিসে নিয়োগ, বিবাহিতরাও পাচ্ছেন সুযোগ
  • হরমুজ প্রণালি দিয়ে তেল-গ্যাসবাহী জাহাজ চলাচল নিয়ে ইরান-চীন আলোচনা
  • ইরানের পর কিউবা এখন ‘সময়ের ব্যাপার মাত্র’: ট্রাম্প
  • বাহরাইনে হোটেলে ড্রোন হামলা, মার্কিন সেনারা সেখানে ছিলেন ধারণা করা হচ্ছে
  • সৌদি আরবকে ধন্যবাদ দিলেন ইরানের রাষ্ট্রদূত
  • জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা করল আইনজীবি স্বামী
  • আইভী ও বদির জামিন স্থগিত
  • তীরে গিয়ে তরী ডুবাল ইংল্যান্ড, ফাইনালে ভারত
  • প্রধানমন্ত্রীর পূর্বঘোষিত দুই ইফতার মাহফিল বাতিল
  • আজ শুক্রবার, ২২ ফাল্গুন, ১৪৩২ | ৬ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    ফুলবাড়ীতে ট্রাক-ভ্যান সংঘর্ষে চালকসহ নিহত ২

    মো. নূর ইসলাম, দিনাজপুর (দক্ষিণ) প্রতিনিধি প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩২ পিএম
    মো. নূর ইসলাম, দিনাজপুর (দক্ষিণ) প্রতিনিধি প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩২ পিএম

    ফুলবাড়ীতে ট্রাক-ভ্যান সংঘর্ষে চালকসহ নিহত ২

    মো. নূর ইসলাম, দিনাজপুর (দক্ষিণ) প্রতিনিধি প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩২ পিএম

    দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাক ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালকসহ দুইজন নিহত হয়েছেন। 


    বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে দিনাজপুর-ঢাকা মহাসড়কের বিজিবি ক্যাম্প সংলগ্ন রাঙামাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


    নিহতরা হলেন— উপজেলার বারাই এলাকার আব্দুল রফিকের মেয়ে রোমানা আক্তার (২৫) এবং ২ নম্বর আলাদিপুর ইউনিয়নের জামডাঙ্গা গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে ভ্যানচালক মো. আইনুল ইসলাম (৪০)। এ ঘটনায় আহত মোছা. ইয়াসমিন (৩০) বারাই বাজরাপাড়া গ্রামের মো. এনদার মেয়ে। তাঁকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


    প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে বারাই এলাকা থেকে যাত্রী নিয়ে একটি ভ্যান রাঙামাটির দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক আইনুল ও যাত্রী রোমানা নিহত হন। স্থানীয়রা আহত ইয়াসমিনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।


    দুর্ঘটনার পর মহাসড়কে যানজটের সৃষ্টি হলে ফুলবাড়ী ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে এবং যান চলাচল স্বাভাবিক করে।


    এনআই

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…