এইমাত্র
  • ৬ দিনে এলো ৬৩ কোটি ডলার রেমিট্যান্স
  • নতুন বাবরি মসজিদের জন্য একজন একাই দিচ্ছেন ৮০ কোটি টাকা
  • ৪ নারী পাচ্ছেন বেগম রোকেয়া পদক
  • নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনে কমিশন সম্পূর্ণ প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে জানালেন সিইসি
  • ইরানে ম্যারাথনে হিজাব লঙ্ঘনের অভিযোগে আয়োজক গ্রেফতার
  • সৌদিতে এক সপ্তাহে ১৯ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
  • ইসরায়েলের রাজনীতি থেকে কী সরে দাঁড়াচ্ছেন নেতানিয়াহু
  • পেঁয়াজ আমদানি শুরু, এক লাফে প্রতিকেজিতে দাম কমল ৩০ টাকা
  • দেশে চিকিৎসা নিয়েই সুস্থ হয়ে উঠতে পারেন খালেদা জিয়া: মেডিকেল বোর্ড
  • খালেদা জিয়ার সিটি স্ক্যান সম্পন্ন, রিপোর্ট নরমাল: মেডিকেল বোর্ড
  • আজ সোমবার, ২৪ অগ্রহায়ণ, ১৪৩২ | ৮ ডিসেম্বর, ২০২৫
    লাইফস্টাইল

    শীতে হয়ে যাক হাঁসের ঝাল মাংস

    লাইফস্টাইল ডেস্ক প্রকাশ: ১ ডিসেম্বর ২০২৩, ০৩:৫৭ পিএম
    লাইফস্টাইল ডেস্ক প্রকাশ: ১ ডিসেম্বর ২০২৩, ০৩:৫৭ পিএম

    শীতে হয়ে যাক হাঁসের ঝাল মাংস

    লাইফস্টাইল ডেস্ক প্রকাশ: ১ ডিসেম্বর ২০২৩, ০৩:৫৭ পিএম

    শীতের মৌসুমে হাঁসের মাংস বেশি খাওয়া হয়। নতুন চালের গুঁড়া দিয়ে রুটি তৈরি করে হাঁসের মাংস দিয়ে খাওয়ার প্রচলন রয়েছে আমাদের দেশে। সুস্বাদু এই মাংস দিয়ে অনেক রকম পদ রান্না করা যায়। তবে যারা সহজ ও সাধারণ রেসিপি বেশি পছন্দ করেন, তাদের জন্য সহজ একটি পদ হতে পারে হাঁসের ঝাল মাংস। চলুন জেনে নেওয়া যাক রেসিপি-

    তৈরি করতে যা লাগবে:

    হাঁস- ১টি

    পেঁয়াজ কুচি- ২ কাপ

    আদা বাটা- ১ টেবিল চামচ

    রসুন বাটা- ২ চা চামচ

    মরিচের গুঁড়া- ২ চা চামচ

    এলাচ- ৪টি

    দারুচিনি- ৩ টুকরা

    কাঁচা মরিচ- ৬টি

    আস্ত শুকনো মরিচ- ৩টি

    তেল- আধা কাপ

    জিরা গুঁড়া- ১ চা চামচ

    লবণ- ২ চা চামচ

    জায়ফল গুঁড়া- এক চিমটি।

    যেভাবে তৈরি করবেন

    পেঁয়াজ তেলে বাদামি করে ভেজে সব মসলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিন। পানি শুকিয়ে এলে অল্প পানি দিয়ে আরও কিছুক্ষণ কষান। এরপর সেই মসলায় মাংস ও লবণ দিন। মৃদু আঁচে মাংস ভালোমতো কষিয়ে নিন। তেল উপরে উঠে এলে মাংসে গরম পানি দিন। মাংস সেদ্ধ হয়ে ঝোল মাখা মাখা হলে কাঁচা মরিচ ও জিরাগুঁড়া দিয়ে কিছুক্ষণ রেখে দিন। গরম ভাত, পোলাও, রুটি বা পরোটা দিয়ে পরিবেশন করুন।

    এফএস

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…