এইমাত্র
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    আন্তর্জাতিক

    ঝাল বেশি হওয়ায় কোরিয়ান নুডুলস বিক্রি বন্ধ করলো ডেনমার্ক

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৪ জুন ২০২৪, ০৬:৩০ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৪ জুন ২০২৪, ০৬:৩০ পিএম

    ঝাল বেশি হওয়ায় কোরিয়ান নুডুলস বিক্রি বন্ধ করলো ডেনমার্ক

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৪ জুন ২০২৪, ০৬:৩০ পিএম

    দক্ষিণ কোরিয়া থেকে আমদানি করা তিন ধরনের ইনস্ট্যান্ট নুডুলসে অতিরিক্ত ঝাল থাকায় তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হতে পারে বলে ডেনমার্কের নুডুলসপ্রেমীদের সতর্ক করেছে দেশটির খাদ্য অধিদপ্তর৷

    দক্ষিণ কোরিয়া স্যামিয়াং গ্রুপের এই নুডুলসগুলো সারা বিশ্বে বিক্রি হয়ে থাকে৷ ২০২৩ সালে প্রতিষ্ঠানটি রেকর্ড ১১ কোটি ডলার মুনাফা করেছে৷ নুডুলসগুলো হলো বুলডাক স্যামিয়াং থ্রিএক্স স্পাইসি এন্ড হট চিকেন, বুলডাক স্যামিয়াং টুএক্স স্পাইসি এন্ড হট চিকেন ও বুলডাক স্যামিয়াং হট চিকেন স্টিউ৷

    ডেনমার্কের খাদ্য অধিদপ্তর বলছে, নুডুলসগুলোতে ক্যাপসেসিন-এর মাত্রাতিরিক্ত উপস্থিতি পাওয়া গেছে৷ ক্যাপসেসিন হচ্ছে মরিচের একটি সক্রিয় উপাদান ও এক ধরনের রাসায়নিক যৌগ, যা মরিচ খাওয়ার পর পাকস্থলীতে প্রদাহের সৃষ্টি করে৷ এটি স্বাস্থ্যের জন্য বিপজ্জনক হতে পারে৷ দোকানে থাকা নুডুলসগুলো আর বিক্রি না করার পরামর্শ দিয়েছে ডেনিশ কর্তৃপক্ষ৷ শিশুদের স্বাস্থ্যের জন্যও এগুলো বিপজ্জনক হতে পারে বলে মনে করছে তারা৷

    স্যামিয়াং কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে তারা তাদের রপ্তানি বাজারের স্থানীয় নিয়মকানুন অনুসরণ করে পণ্যের গুণগত মান উন্নয়ন করার চেষ্টা করবে৷

    এসএফ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…