এইমাত্র
  • যশোরে ফার্মেসি মালিক অপহরণ, ১ কোটি টাকা মুক্তিপণ দাবি
  • লোহাগাড়ার আধুনগর সাব-রেজিস্ট্রি অফিসে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ
  • ইবিতে ‘ইসলামিক ফাউন্ডেশন কর্নার’ উদ্বোধন
  • দেলদুয়ারে মাটিখেকোদের দৌরাত্ম্য, উর্বরতা হারাচ্ছে কৃষিজমি
  • ঈশ্বরদীতে মাদকের বিরুদ্ধে যুবকের ব্যতিক্রমী উদ্যোগ
  • বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
  • নাগরপুরে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে দুই মসজিদে ‘মুর্দা মশারী’ বিতরণ
  • কটিয়াদীতে ফাল্গুনেও ঘন কুয়াশা
  • উখিয়ায় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও হত্যার অভিযোগ
  • কুয়েতে মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা
  • আজ মঙ্গলবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৩ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    জয়পুরহাটে শিশু হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১০ জুলাই ২০২৪, ০২:৪৮ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১০ জুলাই ২০২৪, ০২:৪৮ পিএম

    জয়পুরহাটে শিশু হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১০ জুলাই ২০২৪, ০২:৪৮ পিএম

    জয়পুরহাটে শিশু রিয়াদকে অপহরণের পর হত্যা মামলার ২৪ বছর পর দুই ভাইসহ ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। 


    বুধবার (১০ জুলাই) দুপুরে অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় দেন।


    দণ্ডপ্রাপ্তরা হলেন- জেলার ক্ষেতলাল উপজেলার হিন্দাপাঁচখুপি গ্রামের ইউসুফ আলী ফকিরের ছেলে একাব্বর আলী, মৃত সোলায়মান আলীর ছেলে শফিকুল ইসলাম, আব্দুল মতিন ও কালাই উপজেলার হাজীপুর গ্রামের আসাদ আলীর ছেলে তোফাজ্জল হোসেন। এদের মধ্যে একাব্বর ও তোফাজ্জল পলাতক রয়েছেন।


    মামলার বিবরণে জানা গেছে, জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার হিন্দাপাঁচখুপি গ্রামের মাসুদুর রহমান দুলালের ৫ বছরের ছেলে রিয়াদ ২০০০ সালের ২৫ মার্চ সকাল থেকে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজি করেও পরিবারের সদস্যরা তার কোন সন্ধান পাননি। পরে ২৬ মার্চ আসামীরা রিয়াদকে অপহরণ করেছে জানিয়ে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। 


    এরপর ১০ হাজার টাকা দেওয়া হলেও আসামিরা রিয়াদকে ২৭ মার্চ রাতের কোন এক সময় হত্যা করে। পরে দুপুরে গ্রামের একটি গর্ত থেকে শিশু রিয়াদের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের মামা বেলাল উদ্দীন তালুকদার বাদী হয়ে ক্ষেতলাল থানায় হত্যা মামলা দায়ের করলে দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এ রায় দেন। 

    এআই 

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…