এইমাত্র
  • দ্রুত সময়ের মধ্যে গেজেট প্রকাশের আশ্বাস ইসির
  • দেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ এমপি হান্নান মাসউদ
  • নির্বাচনের ফলাফল ঘোষণার প্রক্রিয়া নিয়ে অসন্তুষ্ট জামায়াত
  • আলোচনায় থেকেও পরাজিত হলেন যারা
  • ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত ২টি
  • ছুটি শেষে যেদিন খুলবে শিক্ষাপ্রতিষ্ঠান
  • ‘সব আশঙ্কা কাটিয়ে ঈদের উৎসবের মতো নির্বাচনে অংশ নিয়েছেন জনগণ’
  • জুলাই সনদে যা যা সই করেছি, সব পূরণ করবো: মির্জা ফখরুল
  • তারেক রহমানকে শুভেচ্ছাবার্তা মার্কিন দূতাবাসের
  • ঢাকা-৯ আসনে জয়ী বিএনপির হাবিবুর রশিদ
  • আজ শুক্রবার, ৩০ মাঘ, ১৪৩২ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
    বিনোদন

    ঢাকায় আসছেন রাহাত ফাতেহ আলী খান

    বিনোদন ডেস্ক প্রকাশ: ১০ জুলাই ২০২৪, ০৩:৩০ পিএম
    বিনোদন ডেস্ক প্রকাশ: ১০ জুলাই ২০২৪, ০৩:৩০ পিএম

    ঢাকায় আসছেন রাহাত ফাতেহ আলী খান

    বিনোদন ডেস্ক প্রকাশ: ১০ জুলাই ২০২৪, ০৩:৩০ পিএম


     


    ঢাকার মঞ্চে গান গাইতে আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী রাহাত ফাতেহ আলী খান। বাই হিয়ার নাউ (বিএইচএন) নামের একটি ই-কমার্স প্ল্যাটফর্মের আয়োজনে গাইতে আসছেন তিনি। 


    গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করে বিএইচএন জানিয়েছে, আগামী ২০ জুলাই ঢাকার একটি কনসার্টে পারফর্ম করবেন সুফি গানের এ গায়ক। শিগগিরই প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে টিকিট ও ভেন্যু সম্পর্কে জানানো হবে।  



    এদিকে, ফেসবুকে এ শিল্পীর আগমনী বার্তা দিয়ে ছোট্ট একটি ভিডিও পোস্ট করেছে বিএইচএন। ক্যাপশনে লেখা, ‘আগামী ২০ জুলাই ২০২৪-এ রাহাত ফাতেহ আলী খানের মায়াবী সুরে মুগ্ধ হতে চলে আসুন।’ 


    পাশাপাশি ওই পোস্টে যোগ করা হয়েছে এই ইভেন্ট লিংকও। যাঁরা তাঁর গান উপভোগ করতে চান তাঁদের প্রি-রেজিস্ট্রেশন চলছে এখন। 


    এর আগে গত ৭ জুন বিএইচএনের আয়োজনে একটি ফ্যাশন শোতে অংশ নিয়েছিলেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল। সংগীতশিল্পী লাকী আলীও এসেছিলেন প্রতিষ্ঠানটির ব্যানারে।


    এমএইচ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…